News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বন্দেমাতরম গানের ১৫০ বছর পূর্তি উপলক্ষে কৈলাশহরে অনুষ্ঠান
Image

বন্দেমাতরম গানের ১৫০ বছর পূর্তি উপলক্ষে কৈলাশহরে অনুষ্ঠান

কৈলাশহর, ৯ নভেম্বরঃ
ঊনকোটি জেলার কৈলাশহরের আইটিআই মাঠে আজ বিজেপি ঊনকোটি জেলা কমিটির উদ্যোগে পালিত হলো বন্দেমাতরম গানের ১৫০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠান। দেশাত্মবোধে উজ্জীবিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্বরা।

অনুষ্ঠানের সূচনায় অতিথিদের হাতে ভারত মাতা ও সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, কৈলাশহর পৌর পরিষদের চেয়ারপার্সন চপলা দেবরায়, ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ মফস্বর আলী, জেলা পরিষদের সদস্য শ্যামল দাস ও বিমল কর, এবং বিশিষ্ট শিক্ষাবিদ দীপক পাল।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল একসঙ্গে ১৫০ জন শিল্পীর পরিবেশিত “বন্দেমাতরম” গান, যা উপস্থিত দর্শকদের মন ছুঁয়ে যায়। পাশাপাশি শহরের বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা—মোট দশটি সংগঠনের পক্ষ থেকে দেশাত্মবোধক নৃত্য ও সঙ্গীত পরিবেশনা করা হয়।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top