News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ৯ বনমালীপুর ব্লক কংগ্রেসের সাংগঠনিক বৈঠক, দলের পুনর্গঠনের বার্তা আশিস সাহার
Image

৯ বনমালীপুর ব্লক কংগ্রেসের সাংগঠনিক বৈঠক, দলের পুনর্গঠনের বার্তা আশিস সাহার

আগরতলা, ৯ নভেম্বর:
রাজ্যের ৯ বনমালীপুর বিধানসভা এলাকায় কংগ্রেস সংগঠনকে নতুনভাবে গড়ে তোলার উদ্দেশ্যে এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হলো রবিবার। এদিন প্রদেশ কংগ্রেস কার্যালয়ে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। বৈঠকে অংশ নেন ৯ বনমালীপুর ব্লক কংগ্রেসের নেতৃত্ববৃন্দসহ বিভিন্ন শাখা সংগঠনের প্রতিনিধিরা।

বৈঠকে মূলত ব্লকস্তরে কংগ্রেস সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার ওপর জোর দেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি জানান, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সংগঠনকে সম্পূর্ণভাবে সাজিয়ে তুলতে হবে, যার মধ্যে প্রত্যেক বুথে বুথ কমিটি গঠন ও বুথ লেভেল এজেন্ট নিয়োগের কাজ সম্পন্ন করতে হবে।

আশিস সাহা বলেন, “সংগঠনকে মজবুত না করলে জনগণের স্বার্থে কার্যকর আন্দোলন সম্ভব নয়। প্রতিটি স্তরে সক্রিয় নেতৃত্ব তৈরি করাই এখন মূল লক্ষ্য।”

এছাড়া তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা-কে কঠোরভাবে সমালোচনা করেন। তাঁর অভিযোগ, “সম্প্রতি বন্দে মাতরম সংগীতকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী মোদী নিজের পদমর্যাদাকে কলঙ্কিত করেছেন। একইভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীও মুখ্যমন্ত্রীর চেয়ারকে কলঙ্কিত করেছেন।”

বৈঠকে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দও দলের সাংগঠনিক পুনর্গঠনের পক্ষে একমত হন এবং আগামী দিনে মাঠপর্যায়ে সক্রিয়ভাবে কাজ করার সংকল্প ব্যক্ত করেন।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top