News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে সিল, ৬ ঘণ্টায়ই খুলে গেল দোকান, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
Image

মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে সিল, ৬ ঘণ্টায়ই খুলে গেল দোকান, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

আমবাসা, ৮ নভেম্বর: মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে সিল করা হয়েছিল আমবাসার প্রসিদ্ধ দোকান রাধেশ্যাম ভান্ডার। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি মাত্র ৬ ঘণ্টার মধ্যেই আবার খুলে গেল সেই দোকানের শাটার। ওই ঘটনায় স্তম্ভিত সাধারণ মানুষ থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ী মহলও।

গতকাল সকালে বাজার পরিদর্শনে গিয়ে মহকুমা প্রশাসনের টিম দোকানটিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ পণ্য উদ্ধার করে। সঙ্গে সঙ্গে দোকানটি সিল করে দেওয়া হয়। কিন্তু বিকেল নাগাদ দেখা যায়, রাধেশ্যাম ভান্ডার আবার খুলে গেছে, চলছে বিকিকিনি আগের মতোই।

এ নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে সর্বত্র। এলাকাবাসীর অভিযোগ, প্রভাবশালী মহলের আশীর্বাদেই দোকানটি এত দ্রুত খুলে ফেলা সম্ভব হয়েছে। কেউ কেউ কটাক্ষ করে বলছেন, নগদ নারায়নের জাদুবলেই ৬ ঘণ্টায় খুলে গেল দোকান।

ব্যবসায়ী মহলের একাংশও ক্ষোভ প্রকাশ করে জানান, এই ধরনের ঘটনায় প্রশাসনের প্রতি মানুষের আস্থা নষ্ট হচ্ছে। অন্যদিকে, মহকুমা প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও সরকারি প্রতিক্রিয়া মেলেনি।

স্থানীয়দের দাবি, ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক যাতে ভবিষ্যতে এমন ‘জাদুবলে’ আইনকে ঠকানো না যায়।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top