News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভোট চোর গদি ছোড় স্লোগানকে সামনে রেখে সারাদেশে গণস্বাক্ষর অভিযান, ত্রিপুরায় সংগৃহীত ২ লক্ষাধিক স্বাক্ষর, রাষ্ট্রপতির কাছে পাঠাবে প্রদেশ কংগ্রেস
Image

ভোট চোর গদি ছোড় স্লোগানকে সামনে রেখে সারাদেশে গণস্বাক্ষর অভিযান, ত্রিপুরায় সংগৃহীত ২ লক্ষাধিক স্বাক্ষর, রাষ্ট্রপতির কাছে পাঠাবে প্রদেশ কংগ্রেস

আগরতলা, ৮ নভেম্বর: ভোট চোর গদি ছোড় স্লোগানকে সামনে রেখে সারা দেশে ব্যাপক গণস্বাক্ষর অভিযান শুরু করেছে ভারতীয় জাতীয় কংগ্রেস। এই কর্মসূচির অংশ হিসেবে প্রদেশ কংগ্রেস রাজ্যজুড়ে ব্যাপক গণসংযোগ চালিয়ে মোট ২ লক্ষ ৪ হাজার গণস্বাক্ষর সংগ্রহ করেছে। নভেম্বর মাসের শেষ সপ্তাহে এই গণস্বাক্ষরসম্বলিত স্মারকলিপি রাষ্ট্রপতির কাছে পাঠানোর উদ্যোগ নিয়েছে কংগ্রেস। আজ সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা।

ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা জানান, সারাদেশে ইতিমধ্যেই ৫ কোটির বেশি গণস্বাক্ষর সংগৃহীত হয়েছে। এই স্বাক্ষরের মাধ্যমে কংগ্রেস দল দেশের মানুষের নির্বাচনী স্বচ্ছতা ও গণতন্ত্র রক্ষার দাবি রাষ্ট্রপতির নিকট উপস্থাপন করবে।

সাংবাদিক সম্মেলনে আশীষ কুমার সাহা বলেন, বর্তমান নির্বাচন কমিশন বিজেপির একটি শাখা সংগঠনে পরিণত হয়েছে। নির্বাচন কমিশনের কাজ এখন আর নিরপেক্ষ নয়, বরং বিজেপিকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্যই কাজ করছে।

তিনি আরও জানান, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস আগামী দিনে এই আন্দোলনকে আরও তীব্র করবে এবং জনগণকে গণতন্ত্র রক্ষার লড়াইয়ে অংশ নেওয়ার আহ্বান জানাবে।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top