News Flash

  • Home
  • ত্রিপুরা
  • লঙ্কামুরায় কৃষকদের সঙ্গে ধান কাটায় অংশ নিলেন কৃষিমন্ত্রী
Image

লঙ্কামুরায় কৃষকদের সঙ্গে ধান কাটায় অংশ নিলেন কৃষিমন্ত্রী

আগরতলা, ৭ নভেম্বর: ত্রিপুরা রাজ্যে এ বছর ধান উৎপাদনে উল্লেখযোগ্য সাফল্য এসেছে বলে জানিয়েছেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ।

তিনি আশা প্রকাশ করেছেন যে, খুব শীঘ্রই রাজ্যের খোয়াই ও ধলাই জেলা খাদ্যশস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠবে।আজ পশ্চিম জেলার লঙ্কামুরায় কৃষক বিষ্ণুপদ অধিকারীর ধানক্ষেত পরিদর্শন করেন মন্ত্রী। সেখানে তিনি কৃষকদের সঙ্গে ধান কাটার কাজেও অংশ নেন।

পরে মন্ত্রী বলেন আজ আমি লঙ্কামুরায় এসেছি, যেখানে বিপুল পরিমাণ ফসল উৎপাদন হয়। এখানকার মানুষ সবজি, ফুল এবং বিভিন্ন প্রকারের ফসল চাষ করেন। বিষ্ণুপদ অধিকারী সরকারী সহায়তায় পাঁচ কানির জমিতে ছয় প্রজাতির ধান—কালো চাল, হরিনারায়ণ, কালি খাসা, বিন্নি ও বাসমতি—চাষ করেছেন। এখন সেই ফসল কাটার উপযুক্ত সময় এসেছে। কৃষি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আজ আমরা এখানে কৃষকদের উৎসাহ দিতে এবং ধান কাটার সূচনা করতে উপস্থিত হয়েছি।

মন্ত্রী আরও জানান এ বছর ধানের ফলন অত্যন্ত সন্তোষজনক হয়েছে। বর্তমানে রাজ্যের তিনটি জেলা ও ৩০টি ব্লক ইতিমধ্যেই খাদ্যশস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। আমরা আশাবাদী, অনুকূল আবহাওয়া বজায় থাকলে এ বছর খোয়াই ও ধলাই জেলাও সেই তালিকায় যুক্ত হবে। আমি নিজেও ধান কাটার অভিজ্ঞতা রাখি এবং কৃষকদের কষ্ট ও পরিশ্রম বুঝি। আগামী দিনে ধান কাটার সুবিধার্থে আধুনিক কৃষিযন্ত্র সরবরাহের পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি বলেন আমাদের দেশ এখন চাল, মাছ, দুধসহ নানা কৃষিপণ্য রপ্তানি করছে। উৎপাদন বিপুল, এবং এ বছরও তার ব্যতিক্রম হবে না। কৃষিই আমাদের সমাজ ও অর্থনীতির মূল ভিত্তি—তাই কৃষকদের পাশে থাকা আমাদের সকলের দায়িত্ব।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top