News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পতিছড়িতে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, দুই আহত
Image

পতিছড়িতে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, দুই আহত

আগরতলা, ৬ নভেম্বর:
পতিছড়ি মেলা শেষে ফেরার পথে ভোরবেলা এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়। বৃহস্পতিবার সকালে পতিছড়ি এলাকায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতরভাবে আহত হন দুইজন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মেলা শেষে ফেরার সময় দুটি গাড়ির মধ্যে তীব্র গতিতে ধাক্কা লাগে। সংঘর্ষের শব্দে স্থানীয় মানুষজন ছুটে আসেন এবং খবর দেওয়া হয় পুলিশ ও অগ্নি নির্বাপক দপ্তরকে। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় পতিছড়ি থানার পুলিশ এবং ফায়ার সার্ভিসের একটি দল।

পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে দ্রুত গোমতী জেলা হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে — তিনি হলেন দুলাল জামাতিয়া, গাড়ির চালক। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে রেফার করেন।

ঘটনাস্থল থেকে পুলিশ নেশাজাতীয় দ্রব্য উদ্ধার করেছে। প্রাথমিক অনুমান, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ফলেই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ গাড়িগুলি আটক করে তদন্ত শুরু করেছে।

স্থানীয়দের দাবি, ওই এলাকায় প্রায়ই দ্রুতগতির গাড়ি চলাচল করে, ফলে দুর্ঘটনা বেড়েই চলেছে। তারা প্রশাসনের কাছে ওই রাস্তায় নিয়মিত পুলিশ টহল ও স্পিড ব্রেকার বসানোর দাবি জানিয়েছেন।

———-

Releated Posts

মুখ্যমন্ত্রীর নির্দেশে দক্ষিণ ত্রিপুরায় মেগা স্কুল মনিটরিং অভিযান শুরু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: রাজ্যের শিক্ষাব্যবস্থার সামগ্রিক মানোন্নয়ন ও শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.)…

ByByReshmi Debnath Jun 10, 2026

বিদ্যুৎ মাসুল বৃদ্ধির প্রতিবাদে বিদ্যুৎ ভবনের সামনে বিক্ষোভে সামিলবিদ্যুৎ গ্রাহক ও বিদ্যুৎ কর্মচারী কল্যাণ সমিতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: বিদ্যুৎ মাসুল বৃদ্ধির প্রতিবাদে বিদ্যুৎ ভবনের সামনে বিক্ষোভ আন্দোলন কর্মসূচি পালন করে বিদ্যুৎ…

ByByReshmi Debnath Jun 10, 2026

রাধাকিশোর নগরে লিকুইড নাইট্রোজেন উৎপাদন কেন্দ্র ও নতুন অফিস ভবনের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: রাজ্যে প্রাণিসম্পদ উন্নয়ন এবং কৃত্রিম প্রজনন পরিষেবাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে পশ্চিম ত্রিপুরা জেলার…

ByByReshmi Debnath Jun 10, 2026

বিশেষভাবে সক্ষম কিশোরীকে একাধিকবার ধর্ষণ, কোনাবন সীমান্ত এলাকা থেকে গ্রেফতার পঞ্চাশোর্ধ অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: ত্রিপুরার সিপাহীজলা জেলার মধুপুর থানার অন্তর্গত কোনাবন হরিহরদোলা সীমান্ত এলাকায় এক বিশেষভাবে সক্ষম…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top