News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধনপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিদ্যুৎ কর্মীর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া
Image

ধনপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিদ্যুৎ কর্মীর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া

সোনামুড়া, ৬ নভেম্বর : অসতর্কতার কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বিদ্যুৎ কর্মীর মর্মান্তিক মৃত্যু ঘটল ধনপুর এলাকায়। মৃত কর্মীর নাম এছাক হাউ মুলসূম (বয়স প্রায় ৩৫)। তিনি উদয়পুর মহকুমার কিল্লা এলাকার বাসিন্দা ছিলেন এবং কাঠালিয়া সাব-স্টেশনের অধীনে ধনপুর বিদ্যুৎ অনুসন্ধান কেন্দ্রে সহকারী বিদ্যুৎ কর্মী হিসেবে কর্মরত ছিলেন।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দুপুরবেলায় ধনপুর বাজার সংলগ্ন এসটি লাইনের হাইভোল্টেজ ট্রান্সফরমারের শাটার ডাউন করার সময়। সহকর্মীদের সঙ্গে কাজ চলাকালীন তিনি নিজেই ট্রান্সফরমারটি ডাউন করতে যান। সেই সময়েই মারাত্মক দুর্ঘটনাটি ঘটে। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। সহকর্মীরা চিৎকার শুরু করে দ্রুত কাঠালিয়া ও সোনামুড়া ফায়ার সার্ভিস অফিসে খবর পাঠান।
কিন্তু দুর্ভাগ্যবশত, ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছানোর আগেই এছাক হাউ মুলসূমের মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে ধনপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান স্থানীয় বিধায়ক বিন্দু দেবনাথ, সমাজসেবক বিশ্বজিৎ ভৌমিক সহ বহু মানুষ। তারা মৃত কর্মীর পরিবারের সদস্যদের পাশে দাঁড়ান ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। বিধায়ক বিন্দু দেবনাথ বলেন, “অত্যন্ত মর্মান্তিক এই ঘটনায় আমরা শোকাহত। প্রশাসনের পক্ষ থেকে পরিবারের প্রতি প্রয়োজনীয় সাহায্যের ব্যবস্থা করা হবে।”
এই ঘটনায় বিদ্যুৎ দপ্তরের কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা জানিয়েছেন, এছাক হাউ মুলসূম ছিলেন পরিশ্রমী ও দায়িত্বশীল কর্মী। অসতর্কতার কারণে যে এই দুর্ঘটনা ঘটেছে, তা যেন ভবিষ্যতে আর না ঘটে— সেই আবেদন জানিয়েছেন স্থানীয়রা।

Releated Posts

ধূপতলিতে রাস্তা সংস্কারের দাবিতে লাগাতার অবরোধ, পুলিশি হস্তক্ষেপে উত্তেজনা, আটক একাধিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা কাকড়াবন–তুলামুড়া–ধূপতলি হয়ে বড়পাথরী সংযোগ সড়কের সংস্কারের দাবিতে…

ByByReshmi Debnath Jul 24, 2026

উল্টো রথ কার্নিভালে যোগ দিতে ধর্মনগরে রাজ্যপাল, কড়া নিরাপত্তায় উৎসবমুখর শহর

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৪ জুলাই: উত্তর ত্রিপুরার ঐতিহ্যবাহী উল্টো রথযাত্রা কার্নিভালে অংশ নিতে শুক্রবার ধর্মনগরে পৌঁছালেন ত্রিপুরার রাজ্যপাল…

ByByReshmi Debnath Jul 24, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযানে ১১৩ কেজি গাঁজা উদ্ধার, ৪০ লক্ষ টাকার মাদকসহ গ্রেপ্তার এক

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ২৪ জুলাই: ত্রিপুরা পুলিশের মাদকবিরোধী অভিযানে ফের বড় সাফল্য মিলেছে। গোয়েন্দা বিভাগের গোপন তথ্যের ভিত্তিতে যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 24, 2026

খোয়াই-আগরতলা জাতীয় সড়কের বেহাল দশা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল, দ্রুত সংস্কারের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৪ জুলাই: খোয়াই-আগরতলা ভায়া সুবলসিং জাতীয় সড়কের দীর্ঘদিনের বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।…

ByByReshmi Debnath Jul 24, 2026
Scroll to Top