News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ইন্দ্রনগর কবরখলা এলাকায় পানীয় জলের সমস্যা সমাধানে বিশেষ উদ্যোগ, এলাকা পরিদর্শনে মেয়র দীপক মজুমদার
Image

ইন্দ্রনগর কবরখলা এলাকায় পানীয় জলের সমস্যা সমাধানে বিশেষ উদ্যোগ, এলাকা পরিদর্শনে মেয়র দীপক মজুমদার

আগরতলা, ৬ অক্টোবর:
আগরতলা পুর নিগমের উদ্যোগে ইন্দ্রনগর ৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কবরখলা এলাকার জনসাধারণের পানীয় জলের সুবিধা নিশ্চিত করতে একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ গ্রহন করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এই প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার ওই প্ল্যান্ট নির্মাণের জন্যে যাবতীয় কার্যকলাপের খোঁজখবর নেওয়া হয়। পরিদর্শনের জন্য উপস্থিত হন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, সঙ্গে ছিলেন ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সম্পা সেন সরকার। এছাড়াও এলাকাবাসী এবং স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের জনগণ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন।

মেয়র জানান, পুর নিগম নাগরিকদের মৌলিক সুবিধা নিশ্চিত করতে প্রতিটি ওয়ার্ডে ধাপে ধাপে জল সরবরাহ ব্যবস্থার উন্নয়ন করছে। এই এলাকায় জলের সংকট রয়েছে তাই এই প্ল্যান্ট নির্মাণের উদ্যোগ করা হচ্ছে। ৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কবরখলা এলাকায় দীর্ঘদিন ধরে জলসংকট রয়েছে। এই ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট তৈরি করতে ৪ গন্ডা জায়গার প্রয়োজন।

পরিদর্শনে গিয়ে মেয়র জানান সার্বিকভাবে এই এলাকার যারা মাইনোরিটি নেতৃত্ব রয়েছে তাদের আপত্তি রয়েছে। কিন্তু আলোচনার ভিত্তিতে লিজ নিয়ে চারগন্ডা জায়গায় গড়ে এই ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণের উদ্যোগ নেওয়া যেতে পারে। তিনি আশা প্রকাশ করেন, এই নতুন পানীয় জল প্রকল্প চালু হলে কবরখলা এলাকার মানুষ দীর্ঘদিনের জলের সংকট থেকে মুক্তি পাবেন।

Releated Posts

রাজধানীতে বেআইনি মাংসের দোকানের বিরুদ্ধে নিগমের অভিযান, একাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: রাজধানী আগরতলার বিভিন্ন এলাকায় বেআইনিভাবে গড়ে ওঠা মাংসের দোকানের বিরুদ্ধে মঙ্গলবার বড়সড় উচ্ছেদ অভিযান…

ByByReshmi Debnath Jun 9, 2026

রাজ্যে জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচিতে ১ লক্ষ ৩৪ হাজার ২৯৪ জনকে মাসে ২ হাজার টাকা করে ভাতা দেওয়া হচ্ছে: সমাজকল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: সময়ের সাথে তাল মিলিয়ে রাজ্যে ১০০টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে ইংরেজি মাধ্যম কেন্দ্রে রূপান্তরিত করা…

ByByReshmi Debnath Jun 9, 2026

মৎস্য দপ্তরের প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি প্রাক্তন বিধায়ক সুধন দাসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: মৎস্য দপ্তরের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে সুষ্ঠু তদন্তের দাবি…

ByByReshmi Debnath Jun 9, 2026

আইজিডিসি ক্রেফল্যাট প্রকল্পের উদ্যোগে বেকার যুবকদের জন্য আবাসিক এলএমভি ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুন: গ্রামীণ এলাকার বেকার যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে আইজিডিসি ক্রেফল্যাট প্রকল্পের…

ByByReshmi Debnath Jun 9, 2026

নিষেধাজ্ঞা উপেক্ষা করে ধর্মনগর শহরে ভারী যানবাহনের দাপট, বেহাল সড়কব্যবস্থা; ক্ষোভে ফুঁসছেন নাগরিকরা

নিজস্ব ধর্মনগর, ৯ জুন: উত্তর ত্রিপুরার ধর্মনগর শহরে ভারী পণ্যবাহী হাইভা গাড়ির অবাধ চলাচলের ফলে শহরের প্রধান সড়কগুলির অবস্থা…

ByByReshmi Debnath Jun 9, 2026

ছিনাইহানী মহাশ্মশানে তিন মাসের মধ্যে বসবে বৈদ্যুতিন চুল্লী, ঘোষণা মেয়র দীপক মজুমদারের

আগরতলা, ৯ জুন: বড়জলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ছিনাইহানী মহাশ্মশানের আধুনিকীকরণে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপের ঘোষণা করলেন আগরতলা পুরনিগমের…

ByByTaniya Chakraborty Jun 9, 2026

বৃষ্টিতে বেহাল ২০৮ নং জাতীয় সড়ক, যান চলাচল স্তব্ধ; চরম দুর্ভোগে হাজারো মানুষ

আগরতলা, ৯ জুন: দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পড়ে থাকা ২০৮ নং জাতীয় সড়কের কমলপুরের এরারপাড়া থেকে…

ByByTaniya Chakraborty Jun 9, 2026

গন্ডাছড়ার আমে মজেছেন ক্রেতারা, অমরপুর বাজারে চাহিদা তুঙ্গে

আগরতলা, ৯ জুন:  গন্ডাছড়া মহকুমার সুস্বাদু ও রসালো আম এখন ক্রেতাদের কাছে বিশেষ জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে…

ByByReshmi Debnath Jun 9, 2026

পাঁচ দফা দাবিতে শ্রম কমিশনারের কাছে ভারতীয় জনতা মজদুর সংঘের ডেপুটেশন

আগরতলা, ৯ জুন : ন্যায্য মজুরি, শ্রমিকদের সামাজিক সুরক্ষা এবং শ্রম অধিকার নিশ্চিত করার দাবিতে মঙ্গলবার শ্রম কমিশনারের…

ByByReshmi Debnath Jun 9, 2026
Scroll to Top