News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এআরসি পদ্ধতিতে আলু চাষে ৬ হাজার কৃষক পাবে ১ কোটি ৮০ লক্ষ টাকার সহায়তা ও বীজ: কৃষিমন্ত্রী
Image

এআরসি পদ্ধতিতে আলু চাষে ৬ হাজার কৃষক পাবে ১ কোটি ৮০ লক্ষ টাকার সহায়তা ও বীজ: কৃষিমন্ত্রী

আগরতলা, ৬ নভেম্বর: রাজ্যে আলু উৎপাদনে বিপ্লব আনতে সরকার বড় পদক্ষেপ নিচ্ছে। আজ মহাকরণে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কৃষিমন্ত্রী রতন লাল নাথ জানান, এবছর রাজ্যের মোট ৬ হাজার কৃষককে এআরসি পদ্ধতিতে আলু চাষের জন্য সহায়তা দেওয়া হবে।

মন্ত্রী জানান, প্রত্যেক কৃষককে ব্যাংক অ্যাকাউন্টে ২,০০০ টাকা সহায়তা ও ১,০০০ টাকার কৃষি সামগ্রী দেওয়া হবে। এই প্রকল্পে সরকারের মোট ব্যয় হবে প্রায় ১ কোটি ৮০ লক্ষ টাকা।

বর্তমানে রাজ্যে ২৩,৭০০ জন কৃষক প্রায় ৪৭,৩৪১ কানি জমিতে আলু চাষ করেন। প্রচলিত পদ্ধতিতে প্রতি কানিতে কৃষকরা গড়ে ২,৫০০ থেকে ৩,০০০ কেজি আলু ফলন পেতেন। কিন্তু এআরসি পদ্ধতিতে ফলন বেড়ে ৯,০০০ থেকে ১০,০০০ কেজি পর্যন্ত হচ্ছে বলে মন্ত্রী জানান।

তিনি আরও বলেন, ২০২৮-২৯ সালের মধ্যে আলুর বীজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠবে রাজ্য এবং ২০২৯-৩০ সালের মধ্যে ত্রিপুরা খাবার আলুতে আত্মনির্ভর হবে।

২০২৩ সালে পরীক্ষামূলকভাবে ১০০ জন কৃষককে এই পদ্ধতিতে চাষের জন্য সহায়তা দেওয়া হয়েছিল। ফলন ভালো হওয়ায় ২০২৪ সালে সংখ্যা বাড়িয়ে ৪০০ করা হয়। ফলাফল আশাব্যঞ্জক হওয়ায় এবার আরকেবিওয়াই প্রকল্পের মাধ্যমে ৪,০০০ কৃষককে এবং ওয়াটার শেড ম্যানেজমেন্ট প্রকল্পের মাধ্যমে আরও ২,০০০ কৃষককে সহায়তা দেওয়া হবে বলে কৃষিমন্ত্রী জানান।

মন্ত্রী আশা প্রকাশ করেন, এই উদ্যোগ ত্রিপুরার কৃষিক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করবে এবং আলু উৎপাদনে রাজ্যকে স্বনির্ভরতার পথে নিয়ে যাবে।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top