News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আদালতে জাল নথি পেশ করে বাংলাদেশি নাগরিককে জামিনে মুক্তির অভিযোগে গ্রেফতার দুই
Image

আদালতে জাল নথি পেশ করে বাংলাদেশি নাগরিককে জামিনে মুক্তির অভিযোগে গ্রেফতার দুই

আগরতলা, ৫ নভেম্বর : আদালতে জাল নথিপত্র জমা দিয়ে এক বাংলাদেশি নাগরিককে জামিনে মুক্ত করার অভিযোগে গ্রেফতার হলেন দুই যুবক। এর মধ্যে একজন স্বাস্থ্য দপ্তরের কর্মী। ধৃতদের নাম ডুপলে নাথ ও সঞ্জিব মালাকার। আদালতের নির্দেশে ধর্মনগর থানার পুলিশ তাদের আটক করে।

সূত্রে জানা গেছে, ধৃত ডুপলে নাথ পেশায় স্বাস্থ্য দপ্তরের কর্মী। তিনি আদালতে ভুয়া বেতনরশিদ জমা দিয়ে এক বাংলাদেশি নাগরিকের জামিনের ব্যবস্থা করেছিলেন। অপরদিকে, সঞ্জিব মালাকারও আদালতে নকল নথিপত্র জমা দেওয়ার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সমগ্র এলাকায়। আদালতের মতো ন্যায়বিচারের পবিত্র স্থানে এমন প্রতারণার ঘটনা প্রশাসনিক মহলে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।

জানা গেছে,ধৃত ডুপলে নাথের বাড়ি ধর্মনগর মহকুমার গোবিন্দপুর এলাকায়। তিনি বর্তমানে ব্রজেন্দ্রনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অধীনে ভাগ্যপুর সাব-সেন্টারে কর্মরত। ধর্মনগর থানার অতিরিক্ত অফিসার ইনচার্জ দুলাল চন্দ্র দাস জানান,ঘটনাটি নিয়ে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে এবং প্রাথমিকভাবে জাল নথি তৈরির উৎস খতিয়ে দেখা হচ্ছে। পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ প্রশাসন আদালতে প্রতারণার অভিযোগে নড়েচড়ে বসেছে প্রশাসনিক মহল।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top