News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সাব্রুম ইনডোর স্টেডিয়াম ব্যবসায়িক কাজে ভাড়া খাটানো হচ্ছে, অভিযোগ
Image

সাব্রুম ইনডোর স্টেডিয়াম ব্যবসায়িক কাজে ভাড়া খাটানো হচ্ছে, অভিযোগ

সাব্রুম, ৫ নভেম্বর: মন্ত্রী সুশান্ত চৌধুরীর হাত ধরে উদ্বোধন হওয়া ইনডোর স্টেডিয়াম এখন বিতর্কের কেন্দ্রবিন্দুতে। খেলোয়াড়দের উন্নত পরিকাঠামো প্রদানের উদ্দেশ্যে নির্মিত এই আধুনিক ইনডোর স্টেডিয়ামটি বর্তমানে পঞ্চায়েতের উদ্যোগে ভাড়া খাটানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে সাতচাঁদ আর.ডি ব্লকের অন্তর্গত দৌলবাড়ী গ্রাম পঞ্চায়েতের হরিনা টিলা এলাকায়। জানা গেছে, ২০২২ সালের ১লা ডিসেম্বর মন্ত্রী সুশান্ত চৌধুরীর হাত দিয়ে এই ইনডোর স্টেডিয়ামের উদ্বোধন হয়। কিন্তু বর্তমানে স্টেডিয়ামটি খেলাধুলার পরিবর্তে বহিঃরাজ্যের শ্রমিকদের আবাসস্থলে পরিণত হয়েছে।

সূত্রের খবর, সাব্রুম মহকুমার বিভিন্ন স্থানে বিদ্যুৎ বিভাগের পাওয়ার গ্রিডের কাজের জন্য আসা প্রায় ৪০ থেকে ৪৫ জন শ্রমিক গত পাঁচ-ছয় মাস ধরে এই ইনডোর স্টেডিয়ামে অবস্থান করছেন। আরও জানা গেছে, তাঁদের থেকে মাসিক ভাড়া বাবদ ১৫,০০০ টাকা নেওয়া হচ্ছে। পঞ্চায়েতের প্রধান ও সদস্যদের উপস্থিতিতেই গীতা রানী নাথ নামে এক ব্যক্তির একাউন্টে এই অর্থ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয় এবং সেই মোতাবেক ভাড়াও নিয়মিত প্রদান করা হচ্ছে।

স্থানীয় মহলে এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সরকারি অর্থে নির্মিত খেলাধুলার পরিকাঠামোকে ভাড়া দিয়ে বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগে উঠছে নানা প্রশ্ন।

এখন দেখার বিষয়, সাতচাঁদ ব্লক প্রশাসন এই অভিযোগের প্রেক্ষিতে কী পদক্ষেপ গ্রহণ করে। প্রশাসনের তরফে তদন্তের দাবি তুলেছেন এলাকাবাসী।

Releated Posts

ত্রিপুরায় বিদ্যুৎ চুরির বিরুদ্ধে কঠোর অবস্থান, কোনো ছাড় নয়: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ৯ জুন: বিদ্যুৎ চুরি করা ব্যক্তি বা আইনভঙ্গকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এ ধরনের অপরাধ কোনোভাবেই…

ByByReshmi Debnath Jun 9, 2026

গ্রামোন্নয়নে কেন্দ্রের বিশেষ নজর, ত্রিপুরার জন্য ১,০৪১ কোটি টাকা বরাদ্দ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: গ্রামীণ কর্মসংস্থান, অবকাঠামো উন্নয়ন এবং জীবিকা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্র সরকারের ঘোষিত নতুন ‘বিকশিত…

ByByReshmi Debnath Jun 9, 2026

টিএমসির অন্দরে অশান্তির আবহে সোনিয়া-রাহুলের সঙ্গে বৈঠকে মমতা

নয়াদিল্লি, ৯ জুন : দেশের বিরোধী রাজনীতিতে তাৎপর্যপূর্ণ এক ঘটনায় মঙ্গলবার তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস সংসদীয়…

ByByReshmi Debnath Jun 9, 2026

প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল ১১ কেভি টাওয়ারের গার্ড ওয়াল, অল্পেতে রক্ষা গোটা পরিবার

আগরতলা, ৯ জুন : উত্তর ত্রিপুরা জেলার পূর্ব চুড়াইবাড়ি গ্রামের একটি পরিবার মঙ্গলবার সকালে বড় ধরনের দুর্ঘটনার হাত…

ByByTaniya Chakraborty Jun 9, 2026
Scroll to Top