News Flash

  • Home
  • ত্রিপুরা
  • লেফুঙ্গা থানার জুয়া বিরোধী অভিযানে ঝান্ডি-মুন্ডা খেলার আসর ভাঙল পুলিশ, গ্রেফতার দুই কুখ্যাত জুয়াড়ি
Image

লেফুঙ্গা থানার জুয়া বিরোধী অভিযানে ঝান্ডি-মুন্ডা খেলার আসর ভাঙল পুলিশ, গ্রেফতার দুই কুখ্যাত জুয়াড়ি

আগরতলা, ৪ নভেম্বর : লেফুঙ্গা থানার উদ্যোগে পরিচালিত জুয়া বিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। অভিচরণ এলাকায় মেলাকে কেন্দ্র করে চলা ঝান্ডি-মুন্ডা জুয়ার আসরে হানা দিয়ে পুলিশ আটক করে দুই কুখ্যাত জুয়াড়িকে।

গোপন সূত্রে খবর পেয়ে লেফুঙ্গা থানার ওসি সহদেব দাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ও টি.এস.আর জওয়ানরা এই অভিযান চালান। অভিযানে পুলিশ ঝান্ডি-মুন্ডা খেলার ঘর ভেঙে দেয় এবং ঘটনাস্থল থেকে নগদ ৪,০২০ টাকা উদ্ধার করে।
অভিযানে আটক দুই জুয়াড়ির মধ্যে একজন হলেন মোহনপুরের গোপালনগর সরকারপাড়ার কুখ্যাত জুয়াড়ি বিষ্ণু সরকার এবং অপরজন খোয়াই জেলার সুবীর দেব। পুলিশ সূত্রে জানা গেছে, এরা দীর্ঘদিন ধরে বিভিন্ন মেলা ও উৎসবের সুযোগ নিয়ে জুয়ার আসর বসাত।

লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস জানান, “গোপন সংবাদের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়। এলাকায় মেলাকে কেন্দ্র করে জুয়া খেলার আসর বসেছিল। আমরা দুইজনকে আটক করতে সক্ষম হয়েছি।” তিনি আরও জানান, জুয়া বিরোধী এই অভিযান আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে, যাতে সমাজে এ ধরনের অসামাজিক কর্মকাণ্ডের পুনরাবৃত্তি না ঘটে।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top