News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নেশামুক্ত ত্রিপুরার পথে যাত্রাপুর থানার নবম সাফল্য, ধ্বংস করা হলো প্রায় পাঁচ হাজার গাঁজা গাছ
Image

নেশামুক্ত ত্রিপুরার পথে যাত্রাপুর থানার নবম সাফল্য, ধ্বংস করা হলো প্রায় পাঁচ হাজার গাঁজা গাছ

আগরতলা, ৪ নভেম্বর: নেশা বিরোধী অভিযানে আবারও বড় সাফল্য অর্জন করল যাত্রাপুর থানা। মঙ্গলবার সকালেই যাত্রাপুর থানার উদ্যোগে নিদয়া তিন ঢেপা এলাকায় পরিচালিত হয় বিশাল গাঁজা গাছ ধ্বংস অভিযান। এতে উপস্থিত ছিলেন যাত্রাপুর থানার ওসি সিতি কন্ট বর্ধন, সাব-ইন্সপেক্টর প্রীতম দত্ত, থানার অন্যান্য পুলিশ সদস্য ও টিএসআর কর্মীরা।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযান চলাকালীন প্রায় ৫ থেকে ৬টি প্লটে ৫,০০০টিরও বেশি গাঁজা গাছ ধ্বংস করা হয়। এ বিষয়ে সাব-ইন্সপেক্টর প্রীতম দত্ত জানান, নেশা বিরোধী এই অভিযান আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে। আমাদের লক্ষ্য একটাই নেশামুক্ত ত্রিপুরা গড়া।

এই অভিযান ছিল যাত্রাপুর থানার নবম দফা সাফল্য, যা স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেললেও, নেশা কারবারিদের মধ্যে সৃষ্টি হয়েছে আতঙ্ক।

ক্রমাগত একের পর এক সফল অভিযানে যাত্রাপুর থানার নাম এখন রাজ্যজুড়ে নেশা বিরোধী আন্দোলনের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top