News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভিলেজ কমিটি নির্বাচনের বিরুদ্ধে নয় সরকার: মুখ্যমন্ত্রী
Image

ভিলেজ কমিটি নির্বাচনের বিরুদ্ধে নয় সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ নভেম্বর: রাজ্য সরকার ভিলেজ কমিটি নির্বাচনের বিরুদ্ধে নয়। সুপ্রিম কোর্টের ভিলেজ কমিটির নির্বাচন সংক্রান্ত মামলার পরিপ্রেক্ষিতে আজ এমনটাই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকারের তরফ থেকে ভিলেজ কমিটি নির্বাচন করতে কখনো অনীহা প্রকাশ করা হয়নি। নির্বাচনের জন্য সবসময় প্রস্তুত রয়েছে সরকার। তাঁর কথা, সরকার কখনোই এই নির্বাচনের বিরোধিতা করেনি। এবিষয়ে বহুবার রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনাও করা হয়েছে। নির্বাচন সংক্রান্ত মামলার শুনানির আদেশনামা আসলে গুরত্বপূর্ণ বিষয়টি স্পষ্ট হবে।

উল্লেখ্য, নির্বাচিত ভিলেজ কমিটিগুলির পাঁচ বছরের মেয়াদ শেষ হয়েছে ২০২১ সালের ৭ মার্চে, কিন্তু এখনো পর্যন্ত কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। গত আগস্টে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া (ইসিআই), ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশন এবং ত্রিপুরা সরকারকে নোটিশ জারি করে নির্বাচন বিলম্বের কারণ ব্যাখ্যা করতে বলেছিল।

এরপর ১ নভেম্বর রাজ্য সরকার তাদের জবাবি হলফনামা দাখিলের জন্য অতিরিক্ত দুই সপ্তাহ সময় চেয়ে আদালতে আবেদন করে, যা আজ আদালত খারিজ করে দেয়।

এই প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে প্রদ্যোৎ বলেন, সরকারের এই বিলম্বের কোনো বাস্তব কারণ নেই। এটি শুধুই সময়ক্ষেপণ। তিপ্রাসা জনগণকে ন্যায় থেকে বঞ্চিত করা হচ্ছে। সাথে তিনি যোগ করেন, আমরা আশা করি সুপ্রিম কোর্ট এবার রাজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে।

উল্লেখ করা যেতে পারে, সম্প্রতি ত্রিপুরায় বিজেপি ও তার জোটসঙ্গী তিপরা মথার মধ্যে জনজাতি সংক্রান্ত সমস্যার সমাধান এবং তিপ্রাসা চুক্তি বাস্তবায়ন না হওয়া নিয়ে উত্তেজনা বাড়ছে।

Releated Posts

তুইচাকমা–মহিরামপাড়া সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে সাধারণ মানুষ

আগরতলা, ২৫ জুলাই: ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার অন্তর্গত তুইচাকমা থেকে মহিরামপাড়া পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটির বেহাল অবস্থার কারণে চরম…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ধূপতলিতে রাস্তা সংস্কারের দাবিতে লাগাতার অবরোধ, পুলিশি হস্তক্ষেপে উত্তেজনা, আটক একাধিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা কাকড়াবন–তুলামুড়া–ধূপতলি হয়ে বড়পাথরী সংযোগ সড়কের সংস্কারের দাবিতে…

ByByReshmi Debnath Jul 24, 2026

উল্টো রথ কার্নিভালে যোগ দিতে ধর্মনগরে রাজ্যপাল, কড়া নিরাপত্তায় উৎসবমুখর শহর

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৪ জুলাই: উত্তর ত্রিপুরার ঐতিহ্যবাহী উল্টো রথযাত্রা কার্নিভালে অংশ নিতে শুক্রবার ধর্মনগরে পৌঁছালেন ত্রিপুরার রাজ্যপাল…

ByByReshmi Debnath Jul 24, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযানে ১১৩ কেজি গাঁজা উদ্ধার, ৪০ লক্ষ টাকার মাদকসহ গ্রেপ্তার এক

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ২৪ জুলাই: ত্রিপুরা পুলিশের মাদকবিরোধী অভিযানে ফের বড় সাফল্য মিলেছে। গোয়েন্দা বিভাগের গোপন তথ্যের ভিত্তিতে যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 24, 2026
Scroll to Top