News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৈলাসহরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল রঞ্জিত ঘোষের
Image

কৈলাসহরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল রঞ্জিত ঘোষের

কৈলাসহর, ৩ নভেম্বর : গতকাল রাতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন কৈলাসহর কুমারঘাট সড়কের জলাই গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা রঞ্জিত ঘোষ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সেদিন রাতে রঞ্জিত ঘোষ নিজের বাড়ির পাশে সড়কের একধারে বসেছিলেন। ঠিক সেই সময় পেছন দিক থেকে দ্রুত গতিতে আসা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় রঞ্জিত ঘোষ সড়কে ছিটকে পড়েন। তাঁর মাথায় মারাত্মক আঘাত লাগে এবং ঘটনাস্থলেই রক্তে ভেসে যায় রাস্তা। এলাকাবাসীরা তৎক্ষণাৎ দমকলকর্মীরা খবর দিলে দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যান।

কিন্তু সেখানেই কর্তব্যরত চিকিৎসকরা রঞ্জিত ঘোষকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়দের দাবি, ওই সড়কে প্রায়ই দ্রুতগতির গাড়ি চলাচল করে, কিন্তু প্রশাসনের নজরদারি একেবারেই নেই। পুলিশ গাড়িটিকে শনাক্ত করে চালকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে।

Releated Posts

ধূপতলিতে রাস্তা সংস্কারের দাবিতে লাগাতার অবরোধ, পুলিশি হস্তক্ষেপে উত্তেজনা, আটক একাধিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা কাকড়াবন–তুলামুড়া–ধূপতলি হয়ে বড়পাথরী সংযোগ সড়কের সংস্কারের দাবিতে…

ByByReshmi Debnath Jul 24, 2026

উল্টো রথ কার্নিভালে যোগ দিতে ধর্মনগরে রাজ্যপাল, কড়া নিরাপত্তায় উৎসবমুখর শহর

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৪ জুলাই: উত্তর ত্রিপুরার ঐতিহ্যবাহী উল্টো রথযাত্রা কার্নিভালে অংশ নিতে শুক্রবার ধর্মনগরে পৌঁছালেন ত্রিপুরার রাজ্যপাল…

ByByReshmi Debnath Jul 24, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযানে ১১৩ কেজি গাঁজা উদ্ধার, ৪০ লক্ষ টাকার মাদকসহ গ্রেপ্তার এক

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ২৪ জুলাই: ত্রিপুরা পুলিশের মাদকবিরোধী অভিযানে ফের বড় সাফল্য মিলেছে। গোয়েন্দা বিভাগের গোপন তথ্যের ভিত্তিতে যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 24, 2026

খোয়াই-আগরতলা জাতীয় সড়কের বেহাল দশা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল, দ্রুত সংস্কারের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৪ জুলাই: খোয়াই-আগরতলা ভায়া সুবলসিং জাতীয় সড়কের দীর্ঘদিনের বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।…

ByByReshmi Debnath Jul 24, 2026
Scroll to Top