News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নও জওয়ান ভারত সভার শতবর্ষ ও ডি ওয়াই এফ আই-এর ৪৬তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান শিবির
Image

নও জওয়ান ভারত সভার শতবর্ষ ও ডি ওয়াই এফ আই-এর ৪৬তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান শিবির

আগরতলা, ১ নভেম্বর : নও জওয়ান ভারত সভার ১০০ বছর পূর্তি এবং ডি ওয়াই এফ আই-এর ৪৬তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তিন দিনব্যাপী বই উৎসবের আয়োজন করা হয়েছে ছাত্র যুব ভবনে। শুক্রবার এই উৎসবের শুভ উদ্বোধন করেন টিপিএসসি-র প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপিকা আলপনা সেনগুপ্ত। একই উপলক্ষে ডি ওয়াই এফ আই জিরানিয়া মহকুমা কমিটির উদ্যোগে একটি রক্তদান শিবির-এরও আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডি ওয়াই এফ আই রাজ্য সভাপতি পলাশ বনিক, রাজ্য সম্পাদক নবারুন দে, সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা। বই উৎসব উপলক্ষে ছাত্র ও যুব সমাজের উপস্থিতিতে উৎসব প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।

এদিন একই উপলক্ষে ডি ওয়াই এফ আই জিরানিয়া মহকুমা কমিটির উদ্যোগে একটি রক্তদান শিবির-এরও আয়োজন করা হয়। বহু স্বেচ্ছাসেবী রক্তদান কর্মসূচিতে অংশ নেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজচেতনা, বিজ্ঞানমনস্কতা ও প্রগতিশীল ভাবধারার বিকাশ ঘটানোর লক্ষ্যেই এই বই উৎসবের আয়োজন করা হয়েছে। তিন দিন ধরে চলবে বিভিন্ন সাংস্কৃতিক ও আলোচনাসভা কর্মসূচিও।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top