News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ঊনকোটি জেলার কৈলাসহরে আজ পালিত হল ‘রান ফর ইউনিটি
Image

ঊনকোটি জেলার কৈলাসহরে আজ পালিত হল ‘রান ফর ইউনিটি

আগরতলা, ৩১ অক্টোবর:
সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে ঊনকোটি জেলার কৈলাসহরে আজ পালিত হল ‘রান ফর ইউনিটি’। ভারতের প্রথম উপ-প্রধানমন্ত্রী ও ‘লৌহপুরুষ’ সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেয় জেলা প্রশাসন, পুলিশ, এন.এস.এস., বিভিন্ন এনজিও ও সাধারণ নাগরিকরা।

এই উপলক্ষে জেলা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সহ-অধিকর্তা বলেন — “সর্দার প্যাটেল ছিলেন ভারতের ঐক্যের প্রতীক। তাঁর আদর্শই আমাদের শেখায় কীভাবে ভিন্ন রাজ্য, ভিন্ন সংস্কৃতি মিলেও এক ভারতের শক্ত ভিত্তি গঠন সম্ভব। আজকের এই ‘রান ফর ইউনিটি’ সেই চেতনারই প্রতিফলন।”

তিনি আরও জানান, তরুণ প্রজন্মের মধ্যে জাতীয় সংহতি ও দেশপ্রেম জাগিয়ে তুলতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। তাঁর কথায়, “যুব সমাজই দেশের ভবিষ্যৎ, আর ঐক্যের চেতনা থেকেই জন্ম নেয় প্রকৃত উন্নয়ন।” আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,জেলা শাসক ডঃ তমাল মজুমদার,পুর পরিষদের চেয়ারপার্সন চপলা দেবরায় প্রমূখ।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের উৎসাহ ও দেশপ্রেমে ভরপুর পরিবেশে কৈলাসহর জুড়ে প্রতিধ্বনিত হয়েছে স্লোগান — “এক ভারত, শ্রেষ্ঠ ভারত।”

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top