News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সেফ ড্রাইভ, লং লাইফ’ বার্তা নিয়ে পথ নিরাপত্তায় অনন্য উদ্যোগ চুরাইবাড়ির রয়েল ঈগল ক্লাবের
Image

সেফ ড্রাইভ, লং লাইফ’ বার্তা নিয়ে পথ নিরাপত্তায় অনন্য উদ্যোগ চুরাইবাড়ির রয়েল ঈগল ক্লাবের

চুরাইবাড়ি, ৩০ অক্টোবর:
‘সেফ ড্রাইভ, লং লাইফ’ — এই বার্তাকে সামনে রেখে পথ দুর্ঘটনা রোধে এক প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করল চুরাইবাড়ি এলাকার সমাজসেবী সংগঠন রয়েল ঈগল ক্লাব। ক্লাব সদস্যরা নিজেদের উদ্যোগে চাঁদা সংগ্রহ করে দুটি আধুনিক পুলিশ ব্যারিকেড ট্রলি তৈরি করেন এবং সেগুলি চুরাইবাড়ি থানার পুলিশের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

বৃহস্পতিবার আয়োজিত এই ব্যারিকেড হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুরাইবাড়ি থানার অফিসার ইনচার্জ দেবব্রত বিশ্বাস, রয়েল ঈগল ক্লাবের সভাপতি, ক্লাব সদস্যবৃন্দ, ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে ক্লাব সদস্যরা জানান, এলাকায় প্রায়ই দ্রুতগামী যানবাহনের কারণে দুর্ঘটনার ঘটনা ঘটছে। সেই সমস্যার কথা মাথায় রেখে এই ব্যারিকেড তৈরি ও হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে পুলিশ সহজে যানবাহন নিয়ন্ত্রণ করতে পারে এবং দুর্ঘটনা প্রতিরোধ সম্ভব হয়।

চুরাইবাড়ি থানার ওসি দেবব্রত বিশ্বাস রয়েল ঈগল ক্লাবের এই সামাজিক উদ্যোগের প্রশংসা করে বলেন, এ ধরনের নাগরিক অংশগ্রহণ সমাজের জন্য অত্যন্ত ইতিবাচক। পুলিশের পাশাপাশি সাধারণ মানুষও যদি এইভাবে সচেতন ভূমিকা নেয়, তাহলে পথ দুর্ঘটনা অনেকটাই রোধ করা সম্ভব।

এদিনের এই উদ্যোগের ফলে এলাকায় পথ নিরাপত্তা নিয়ে নতুন করে সচেতনতা তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা রয়েল ঈগল ক্লাবের সদস্যদের প্রশংসায় পঞ্চমুখ।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top