News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দেবদারু এডিসি ভিলেজে আইন প্রয়োগে বিপাকে আরক্ষা দপ্তরের কর্মীরা
Image

দেবদারু এডিসি ভিলেজে আইন প্রয়োগে বিপাকে আরক্ষা দপ্তরের কর্মীরা

আগরতলা, ২৯ অক্টোবর : দেবদারু এডিসি ভিলেজে আইনশৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক আইন কার্যকর করতে গিয়ে বিপাকে পড়ছেন আরক্ষা দপ্তরের কর্মীরা। অভিযোগ, দেবদারু ফাঁড়ি থানার পুলিশ আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গেলেই স্থানীয়দের বিরোধিতার মুখে পড়তে হচ্ছে।

ঘটনা সূত্রে জানা যায়, বাইখোড়া থানার অধীনে দেবদারু ফাঁড়ি থানার এলাকায় প্রতিদিনই অসংখ্য যানবাহন চালক ট্রাফিক আইন লঙ্ঘন করে চলাচল করছেন। এরই প্রেক্ষিতে গত ২৬শে অক্টোবর শিলাছড়ী থেকে আগত কিছু জিপ চালক ও বোলেরো পিকআপ গাড়িকে অতিরিক্ত যাত্রী বহনের অপরাধে মোটর ভেহিকেলস অ্যাক্ট অনুযায়ী জরিমানা করা হয়।

কিন্তু এই জরিমানার পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, স্থানীয় জনজাতি অংশের কিছু লোকজন একত্রিত হয়ে দেবদারু ফাঁড়ি থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন এবং ফাইনকে ‘অবৈধ’ বলে দাবি তোলেন। তারা জরিমানার অর্থ ফিরিয়ে দেওয়ার জন্যও চাপ সৃষ্টি করেন থানার কর্মকর্তাদের ওপর।

এই পরিস্থিতিতে নিয়ম অনুযায়ী দায়িত্ব পালনে অসুবিধার সম্মুখীন হচ্ছেন পুলিশ কর্মীরা বলে জানিয়েছেন দেবদারু ফাঁড়ি থানার ওসি বকুল রিয়াং। বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, আমরা আইন মেনে কাজ করছি, কিন্তু বারবার স্থানীয় কিছু ব্যক্তির প্রতিবাদের কারণে স্বাভাবিক কাজ ব্যাহত হচ্ছে।

তিনি আরও বলেন, ট্রাফিক আইন লঙ্ঘন রোধে অভিযান অব্যাহত থাকবে, তবে প্রশাসনের উচ্চপর্যায়ের সহযোগিতা প্রয়োজন যাতে সঠিকভাবে আইন কার্যকর করা যায়।

ঘটনাটি বর্তমানে বাইখোড়া থানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এসেছে বলে জানা গেছে।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top