News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ই-রিক্সা চালকদের উপর হামলার প্রতিবাদে আমতলীতে মজদূর মনিটরিং সেলের ডেপুটেশন, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি
Image

ই-রিক্সা চালকদের উপর হামলার প্রতিবাদে আমতলীতে মজদূর মনিটরিং সেলের ডেপুটেশন, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি

নিজস্ব প্রতিনিধি, আমতলী, ২৯ অক্টোবর:
ই-রিক্সা চালকদের উপর একের পর এক হামলার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে আমতলীতে। এই ঘটনার প্রতিবাদে আজ মজদূর মনিটরিং সেলের পক্ষ থেকে আমতলীর এসডিপিও পারমিতা পান্ডের সঙ্গে সাক্ষাৎ করে অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, এলাকায় একটি দুষ্কৃতী চক্র প্রতিনিয়ত ই-রিক্সা চালকদের মারধর করছে, টাকা-পয়সা লুট করছে এবং যাত্রীদের জোরপূর্বক নামিয়ে দিচ্ছে। এমনকি সম্প্রতি এক ই-রিক্সা চালকের উপর প্রাণঘাতী হামলার ঘটনাও ঘটে। ওই ঘটনার পর সংগঠনের তরফ থেকে আমতলী থানায় সুনির্দিষ্ট মামলা দায়ের করা হলেও এখনও পর্যন্ত দোষীদের গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ।

মজদূর মনিটরিং সেলের নেতৃবৃন্দ জানান, মিঠুন পাল নামে এক ব্যক্তির বিরুদ্ধে পরশুদিন থানায় মামলা রুজু করা হলেও পুলিশ এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। পুলিশের এই নিষ্ক্রিয়তার প্রতিবাদ জানিয়ে আজ সংগঠনের প্রতিনিধি দল এসডিপিওর দপ্তরে ডেপুটেশন প্রদান করে।
তাদের দাবিতে বলা হয়েছে, ই-রিক্সা চালকদের নিরাপত্তা নিশ্চিত করা, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।
এ প্রসঙ্গে এসডিপিও পারমিতা পান্ডে আশ্বাস দেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং খুব শীঘ্রই আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top