News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাংলাদেশি নাগরিকত্বের অভিযোগে বিধায়ক রঞ্জিত দেববর্মার তদন্ত দাবি ‘আমরা বাঙালি’র
Image

বাংলাদেশি নাগরিকত্বের অভিযোগে বিধায়ক রঞ্জিত দেববর্মার তদন্ত দাবি ‘আমরা বাঙালি’র

আগরতলা, ২৫ অক্টোবরঃ
প্রাক্তন জঙ্গি নেতা তথা বর্তমান বিধায়ক রঞ্জিত দেববর্মার জন্ম শংসাপত্র ও নাগরিকত্ব সংক্রান্ত নথি সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে রাজ্য রাজনীতিতে। অভিযোগ উঠেছে—তিনি নাকি বাংলাদেশি নাগরিক। এই অভিযোগের সত্যতা যাচাইয়ের দাবি তুলেছে সংগঠন আমরা বাঙালি।

শুক্রবার আগরতলার আমরা বাঙালি রাজ্য কার্যালয়ের সামনে আয়োজিত এক বিক্ষোভ কর্মসূচি থেকে সংগঠনের রাজ্য সম্পাদক গৌরাঙ্গ রৌদ্র পাল বলেন, “সামাজিক মাধ্যমে রঞ্জিত দেববর্মাকে বাংলাদেশি নাগরিক হিসেবে দেখানো হয়েছে। যদি এই অভিযোগ সত্য প্রমাণিত হয়, তাহলে তিনি গুরুতর অপরাধে দোষী।

তিনি আরও বলেন, একজন বিদেশি নাগরিক হয়ে যদি তিনি অনুপ্রবেশ ইস্যুতে মন্তব্য করেন, তবে তা সম্পূর্ণ ভণ্ডামি। তাই সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি—এই বিষয়ে অবিলম্বে তদন্ত শুরু করে রাজ্যবাসীর সামনে স্পষ্ট ব্যাখ্যা প্রদান করা হোক।

গৌরাঙ্গ রৌদ্র পাল আরও জানান, যদি তদন্তে প্রমাণিত হয় যে রঞ্জিত দেববর্মা প্রকৃতপক্ষে বাংলাদেশি নাগরিক, তবে তার বিধানসভার সদস্যপদ অবিলম্বে খারিজ করতে হবে এবং আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অভিযোগ শুধুমাত্র সামাজিক মাধ্যমে সীমাবদ্ধ না রেখে তারা আনুষ্ঠানিকভাবে রাজ্য সরকারের কাছে লিখিত দাবিপত্র জমা দেবে। রাজনৈতিক মহলে এই ঘটনাকে ঘিরে নতুন করে উত্তাপ ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top