News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সিভিল সোসাইটির ডাকা বনধে কৈলাসহরে কোনো প্রভাব পড়েনি
Image

সিভিল সোসাইটির ডাকা বনধে কৈলাসহরে কোনো প্রভাব পড়েনি

কৈলাসহর, ২৩ অক্টোবর :
সিভিল সোসাইটির ডাকা ২৪ ঘণ্টার রাজ্যব্যাপী ত্রিপুরা বনধে কৈলাসহর মহকুমায় কোনো প্রভাব পড়েনি। আজ সকাল থেকেই শহরবাসী স্বাভাবিক ছন্দে দিন শুরু করেছে। দোকানপাট খোলা ছিল, রাস্তায় স্বাভাবিকভাবেই চলেছে যানবাহন।

কৈলাসহর মাইলং এডিসি ভিলেজের পঞ্চম নগর ও চিনিবাগান এলাকায় পুলিশ মোতায়েন থাকলেও পিকেটার ছিল না। পরিস্থিতি ও যান চলাচল স্বাভাবিক ছিলো।

বনধের আহ্বান সত্ত্বেও সকাল থেকেই বাজার-হাট, সরকারি ও বেসরকারি অফিস, ব্যাংক এবং শিক্ষাপ্রতিষ্ঠান খোলা ছিল। সাধারণ মানুষের মধ্যে বনধকে ঘিরে তেমন কোনো প্রভাব দেখা যায়নি। শহরের ভিতরে ও বাইরের রাস্তায় যান চলাচল স্বাভাবিক থাকায় দৈনন্দিন জীবনে কোনো বিঘ্ন ঘটেনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বনধের কারণে কোথাও কোনো অশান্তি বা গোলযোগের খবর পাওয়া যায়নি, কোথাও কোনো পিকেটিংও হয়নি। প্রশাসনের পক্ষ থেকেও নিরাপত্তার জন্য পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল।

ফলে সামগ্রিকভাবে বলা যায়, সিভিল সোসাইটির ডাকা রাজ্যব্যাপী বনধে কৈলাসহর মহকুমার জনজীবনে তেমন কোনো প্রভাব পড়েনি।

Releated Posts

নীট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে বিলোনিয়ায় কংগ্রেসের বিক্ষোভ, মোদি-অমিত শাহ-ধর্মেন্দ্র প্রধানের কুশপুত্তলিকা দাহ

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৫ জুলাই:সর্বভারতীয় নীট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হলো কংগ্রেস। শনিবার বিলোনিয়া…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

নোটিশ দিয়ে ডেকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, বিডিওর বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগ

কৈলাসহর, ২৫ জুলাই : প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বরাদ্দকে কেন্দ্র করে কৈলাসহরের গৌরনগর ব্লকে নতুন করে বিতর্কের সৃষ্টি…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

তুইচাকমা–মহিরামপাড়া সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে সাধারণ মানুষ

আগরতলা, ২৫ জুলাই: ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার অন্তর্গত তুইচাকমা থেকে মহিরামপাড়া পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটির বেহাল অবস্থার কারণে চরম…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ধূপতলিতে রাস্তা সংস্কারের দাবিতে লাগাতার অবরোধ, পুলিশি হস্তক্ষেপে উত্তেজনা, আটক একাধিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা কাকড়াবন–তুলামুড়া–ধূপতলি হয়ে বড়পাথরী সংযোগ সড়কের সংস্কারের দাবিতে…

ByByReshmi Debnath Jul 24, 2026
Scroll to Top