News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তিপ্রাসা সিভিল সোসাইটির বনধে রাজ্যে মিশ্র প্রতিক্রিয়া, সরকারি দফতরে কাজকর্ম স্বাভাবিক
Image

তিপ্রাসা সিভিল সোসাইটির বনধে রাজ্যে মিশ্র প্রতিক্রিয়া, সরকারি দফতরে কাজকর্ম স্বাভাবিক

আগরতলা, ২৩ অক্টোবর :
তিপ্রাসা সিভিল সোসাইটির আহ্বানে ডাকা ২৪ ঘণ্টার রাজ্যব্যাপী বনধে এদিন রাজ্যের সর্বত্র মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। যদিও রাজ্যের বিভিন্ন জেলায় তিপ্রাসা কর্মী ও সমর্থকরা রাস্তায় নেমে বনধ সমর্থনে পিকেটিং করেন, তবুও সরকারি দফতরের কাজকর্মে কোনো প্রভাব পরিলক্ষিত হয়নি।

রাজধানী আগরতলার মহাকরণসহ রাজ্যের প্রায় সব সরকারি দফতরে স্বাভাবিকভাবে কাজকর্ম চলেছে। দপ্তরগুলিতে কর্মচারীদের উপস্থিতিও ছিল প্রায় শতভাগ। সরকার আগেই জানিয়েছিল যে, বনধ চলাকালীন সমস্ত সরকারি ও সরকার-স্বীকৃত অফিস স্বাভাবিক নিয়মেই খোলা থাকবে। সেই নির্দেশ মেনেই বৃহস্পতিবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন অফিসে কর্মীরা হাজির হন এবং নিয়মমাফিক কাজকর্ম পরিচালনা করেন।
যদিও কিছু কিছু এলাকায় বনধ সমর্থকদের পিকেটিংয়ের কারণে অফিসে পৌঁছতে কিছুটা ভোগান্তির শিকার হতে হয়েছে কর্মচারীদের। বিভিন্ন স্থানে বনধ সমর্থকেরা অফিসগামীদের রাস্তায় ঘুরিয়ে দেওয়ায় অনেক কর্মীকে বিকল্প রাস্তায় ঘুরে আসতে হয়। তবে কোনও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

রাজ্যের প্রায় ৪৫টি স্থানে বনধের সমর্থনে পিকেটিং চলেছে বলে জানা গেছে। তবে শহরাঞ্চলে কয়েকটি জায়গা ছাড়া বনধের প্রভাব ছিলনা বললেও চলে। রাজধানীর গোর্খাবস্তি এলাকার বিভিন্ন দপ্তরসহ মহাকরণের কাজকর্মও ছিল সম্পূর্ণ স্বাভাবিক। বাজার, হাসপাতাল ও পরিবহণ পরিষেবাও সকাল থেকেই প্রায় সচল ছিল।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top