News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্য সফরে গোয়ার রাজ্যপাল, পরিদর্শন করলেন সিপাহীজলা চিড়িয়াখানা
Image

রাজ্য সফরে গোয়ার রাজ্যপাল, পরিদর্শন করলেন সিপাহীজলা চিড়িয়াখানা

আগরতলা, ২৩ অক্টোবর: রাজ্য সফরে এসে সিপাহীজলা চিড়িয়াখানা পরিদর্শন করলেন গোয়ার রাজ্যপাল পশুপতি অশোক গণপতি রাজু এবং তাঁর স্ত্রী। আজ সিপাহীজলা চিড়িয়াখানার সমস্ত পশুপাখি ও এনক্লোজারগুলি পর্যবেক্ষণ করেন রাজ্যপাল।

সস্ত্রিক রাজ্যপালের সঙ্গে ছিলেন সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলাশাসক সুভাষ দত্ত, বিশালগড় মহকুমা শাসক বিংকি সাহা, চিড়িয়াখানা অধিকর্তা সিদ্ধার্থ দেববর্মা, সিপাহীজলা জেলা ফরেস্ট অফিসার অতনু চক্রবর্তী, সিপাহীজলা ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন নিরঞ্জন দেবনাথ, সিপাহীজলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাজিব সূত্রধর, বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক বিকাশ সিন্থিয়া, বিশালগড় ডেপুটি কালেক্টর ও ম্যাজিস্ট্রেট প্রসেনজিৎ দাস এবং চিড়িয়াখানা কিউরেটর প্রাণতোষ দাস।

পরিদর্শনের সময় রাজ্যপাল পশুপাখিদের সুষ্ঠু পরিচর্যা এবং চিড়িয়াখানার উন্নয়নমূলক কাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি জঙ্গলে এবং বন্যপ্রাণী সংরক্ষণে চলমান প্রচেষ্টাগুলির প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও উন্নয়নের জন্য সমর্থন প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এই পরিদর্শন রাজ্যের বন্যপ্রাণী সংরক্ষণ এবং পর্যটন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখাচ্ছে।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top