News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিজেপি ও মথার মিলিঝুলি বনধ, এর আড়ালে তীব্র চক্রান্ত লুকিয়ে আছে : সুদীপ

বিজেপি ও মথার মিলিঝুলি বনধ, এর আড়ালে তীব্র চক্রান্ত লুকিয়ে আছে : সুদীপ

আগরতলা, ২৩ অক্টোবর: জনজাতিদের সঙ্গে বড় ধরণের প্রতারণা করছে কেন্দ্র ও বিজেপি সরকার। এই বনধ বিজেপি ও মথার মিলিঝুলি বনধ। এই বনধের আড়ালে তীব্র চক্রান্ত লুকিয়ে আছে। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় সরকার ও বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ।

এদিন সুদীপবাবু বলেন, দুই বছর অতিক্রম হয়ে গেলেও কেন্দ্রীয় সরকার এখনও পর্যন্ত ত্রিপাক্ষিক চুক্তির শর্ত পূরণ করেনি। দিল্লিতে জনজাতিদের অধিকার আদায়ের জন্য না সংসদে, না সংসদের বাইরে কোনো আন্দোলন দেখা যাচ্ছে। তাহলে ত্রিপুরায় বনধ ডেকে কী লাভ হবে?, প্রশ্ন তোলেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, শাসক জোটের শরিক হয়েও সুবিধা ভোগ করে এখন বনধ ডাকছে তিপরা মথা যা সম্পূর্ণ রাজনৈতিক দ্বিচারিতা। তাঁর কথায়, এই বনধের আড়ালে তীব্র চক্রান্ত লুকিয়ে আছে। এডিসি নির্বাচনে লাভ তুলতেই তিপরা মথা ও বিজেপি মিলে জনজাতি সমাজকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

বিধায়ক আরও বলেন, সামনেই ভিলেজ কমিটির নির্বাচন। তাঁদের হাতে কোনো নতুন ইস্যু নেই। তাই বনধের নামে জনজাতিদের ভুল পথে চালিত করে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে তিপরা মথা ও বিজেপি।

তিনি বনধকে আখ্যা দিয়ে বলেন, বিজেপি ও মথার মিলি-ঝুলি বনধে জনগণ দূর্ভোগের শিকার হয়েছেন। তাঁর দাবি এই বনধের মূল উদ্দেশ্য জনজাতিদের আন্দোলনকে দুর্বল করে ভোটে সুবিধা নেওয়া।

Releated Posts

ডিজিপি অনুরাগের মৃত্যু, তদন্তকারী দল সম্প্রসারণ, সদস্য সংখ্যা বেড়ে ১০

আগরতলা, ২৮ জুলাই: ত্রিপুরার পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় তদন্ত আরও দ্রুত ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

অবৈধভাবে ভারতে প্রবেশ: পাকিস্তানি বৃদ্ধাকে দুই বছরের কারাদণ্ড, ১০ হাজার জরিমানা

আগরতলা, ২৮ জুলাই: বৈধ পাসপোর্ট ও ভিসা ছাড়া অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ৬৫ বছর বয়সী এক পাকিস্তানি মহিলাকে…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

চুরাইবাড়িতে ডিমবোঝাই লরি থেকে ৩ কোটি টাকার এসকফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার চালক

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৭ জুলাই: ত্রিপুরায় প্রবেশের মুখে শ্রীভূমি জেলার চুরাইবাড়ি ওয়াচপোস্টে পুলিশের অভিযানে ডিমবোঝাই একটি লরি থেকে…

ByByReshmi Debnath Jul 27, 2026

বিরোধীরা মানুষকে বিভ্রান্ত করার রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: রাজ্যে বিরোধীদের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান ও বিভিন্ন অভিযোগের তীব্র সমালোচনা করে তাদের বিরুদ্ধে…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top