News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শিক্ষক বদলির প্রতিবাদে রাস্তায় ছাত্রছাত্রীরা
Image

শিক্ষক বদলির প্রতিবাদে রাস্তায় ছাত্রছাত্রীরা

আগরতলা, ২১ অক্টোবর: শিক্ষক বদলির প্রতিবাদে বিক্ষোভে সামিল হয়েছে রামরাই বাড়ি উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। সোমবার সকাল থেকে জুলাইবাড়ি-ঋষ্যমুখ সড়ক অবরোধ করে তারা।

ছাত্রছাত্রীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বিদ্যালয়ে শিক্ষক সংকট চলছে। একাধিক বিষয়ে নিয়মিত পড়াশোনার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে তারা। সম্প্রতি বিদ্যালয়ের একজন গুরুত্বপূর্ণ শিক্ষককে বদলি করা হয়েছে, ফলে পরিস্থিতি আরও জটিল হয়েছে। এই অবস্থায় পড়াশোনার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছাত্রছাত্রীরা বাধ্য হয়েই পথে নামে।

এদিকপ, অবরোধের ফলে ওই সড়কে যান চলাচলে চরম বিঘ্ন ঘটে। দীর্ঘ সময় ধরে আটকে পড়ে স্কুলবাস, যাত্রীবাহী গাড়ি সহ সাধারণ যানবাহন। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং স্থানীয় প্রশাসন।

ছাত্রছাত্রীদের অভিযোগ, বারবার বিদ্যালয় পরিচালন কমিটি এবং জেলা শিক্ষা দপ্তরের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনও সদুত্তর মেলেনি। শিক্ষক ফিরিয়ে আনা বা বিকল্প ব্যবস্থা গ্রহণের ব্যাপারেও কোনও আশ্বাস মেলেনি প্রশাসনের তরফে। অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ কিছুক্ষণ পর তুলে নেওয়া হয়। যদিও ছাত্রছাত্রীদের স্পষ্ট হুঁশিয়ারি দাবি পূরণ না হলে আবারও বৃহত্তর আন্দোলনে নামবে তারা।

Releated Posts

ত্রিপুরা সরকার ও এনএসই-র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর, আর্থিক সচেতনতা ও শিল্পোন্নয়নে নতুন দিগন্ত: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৮ জুলাই: রাজ্যে আর্থিক সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ এবং শিল্প ও ব্যবসার জন্য মূলধন সংগ্রহ সহজ…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

অবৈধভাবে ভারতে প্রবেশ: পাকিস্তানি বৃদ্ধাকে দুই বছরের কারাদণ্ড, ১০ হাজার জরিমানা

আগরতলা, ২৮ জুলাই: বৈধ পাসপোর্ট ও ভিসা ছাড়া অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ৬৫ বছর বয়সী এক পাকিস্তানি মহিলাকে…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

চুরাইবাড়িতে ডিমবোঝাই লরি থেকে ৩ কোটি টাকার এসকফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার চালক

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৭ জুলাই: ত্রিপুরায় প্রবেশের মুখে শ্রীভূমি জেলার চুরাইবাড়ি ওয়াচপোস্টে পুলিশের অভিযানে ডিমবোঝাই একটি লরি থেকে…

ByByReshmi Debnath Jul 27, 2026

বিরোধীরা মানুষকে বিভ্রান্ত করার রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: রাজ্যে বিরোধীদের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান ও বিভিন্ন অভিযোগের তীব্র সমালোচনা করে তাদের বিরুদ্ধে…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top