News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সোনামুড়া থানার নাকের ডগায় দুঃসাহসিক চুরি, রাবার দোকান থেকে নগদ ২৫ হাজার টাকা উধাও
Image

সোনামুড়া থানার নাকের ডগায় দুঃসাহসিক চুরি, রাবার দোকান থেকে নগদ ২৫ হাজার টাকা উধাও

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ২১ অক্টোবর:
সোনামুড়া শহরের ব্যস্ত এলাকায়, থানার নাকের ডগায় ঘটে গেল দুঃসাহসিক চুরির ঘটনা। গভীর রাতে এক রাবার ক্রয় কেন্দ্রের দোকানের টিনের ছাউনি খুলে ভেতরে প্রবেশ করে নগদ ২৫ হাজার টাকা চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা।

দোকানের মালিক জানান, গতকাল সন্ধ্যায় প্রতিদিনের মতো দোকান বন্ধ করে তিনি বাড়ি যান। পরের দিন সকালে প্রায় সাড়ে আটটা নাগাদ দোকান খুলতেই চোখে পড়ে ঘরের ভেতর সবকিছু এলোমেলো অবস্থায় রয়েছে। উপর দিকে তাকিয়ে তিনি দেখতে পান, দোকানের টিনের ছাউনি খোলা। এরপর ক্যাশবাক্স পরীক্ষা করে দেখা যায়, তাতে থাকা প্রায় পঁচিশ হাজার টাকা উধাও।
ঘটনার খবর জানানো হয় সোনামুড়া থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। তবে এখনও পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

উল্লেখযোগ্যভাবে, চুরির ঘটনাস্থলের অদূরেই রয়েছে বিচারকের কোয়াটার এবং সোনামুড়া থানা। তাই এমন সংবেদনশীল এলাকায় এই চুরির ঘটনায় শহরের ব্যবসায়ী মহলে চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

স্থানীয় ব্যবসায়ীরা রাতের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের অভিযোগ, সম্প্রতি এলাকায় টহলদারি ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে, যার সুযোগ নিচ্ছে চোরের দল।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের দ্রুত শনাক্ত করতে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।

Releated Posts

কলেজছাত্রীকে কুপ্রস্তাব ও উত্যক্তের অভিযোগে যুবক আটক, খোয়াই মহিলা থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: এক কলেজপড়ুয়া ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া এবং দীর্ঘদিন ধরে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে…

ByByReshmi Debnath Jul 27, 2026

তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমে রিচার্জ পরিষেবা নিয়ে গ্রাহকদেরক্ষোভ, সাংবাদিকের প্রশ্নে উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭  জুলাই: তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের রিচার্জ পরিষেবা নিয়ে সোমবার চরম ভোগান্তির মুখে পড়েন বহু গ্রাহক।…

ByByReshmi Debnath Jul 27, 2026

প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি ও ছাত্র আন্দোলন নিয়ে কেন্দ্রকে তোপ প্রদেশ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: উচ্চশিক্ষা ও চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি এবং শিক্ষা ব্যবস্থার…

ByByReshmi Debnath Jul 27, 2026

দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: দলীয় শৃঙ্খলাভঙ্গ ও ধারাবাহিক দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top