News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজরাজেশ্বরী মেলায় দীপাবলীর রাতে শুভ সূচনা করলেন সাংসদ বিপ্লব
Image

রাজরাজেশ্বরী মেলায় দীপাবলীর রাতে শুভ সূচনা করলেন সাংসদ বিপ্লব

আগরতলা, ২১ অক্টোবর: আলোক উৎসব দীপাবলী উপলক্ষ্যে দক্ষিণ ত্রিপুরার মুহুরীপুরস্থিত রাজ রাজরাজেশ্বরী মন্দির প্রাঙ্গণে আয়োজন করা হয় দুইদিনব্যাপী রাজরাজেশ্বরী মেলার। দীপাবলীর রাতে বিশেষ পূজা ও প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে মেলার শুভ সূচনা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব।

উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ও স্থানীয় বিধায়ক শুক্লাচরণ নোয়াতিয়া, দক্ষিণ জেলার জেলাসভাধিপতি দীপক দত্ত, শান্তিরবাজার মহকুমাশাসক সঞ্জীব চাকমা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দীপাবলীর তাৎপর্য ও আধুনিক সময়ে এই উৎসব ঘিরে মানুষের উচ্ছ্বাস, আনন্দ এবং সামাজিক সম্প্রীতির দিকগুলি তুলে ধরেন আমন্ত্রিত বক্তারা। পাশাপাশি সাংসদ বিপ্লব কুমার দেব জানান, মুহুরীপুর রাজ রাজরাজেশ্বরী মন্দিরকে ঘিরে পর্যটন ও ধর্মীয় পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রীয় সরকার ১০ কোটি টাকার একটি প্রকল্প বরাদ্দ করেছে।

উদ্বোধনী পর্ব শেষে, মেলাতে বিভিন্ন সরকারি দপ্তরের পক্ষ থেকে স্থাপিত স্টলগুলিরও আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাংসদ ও মন্ত্রী সহ অন্যান্য অতিথিবৃন্দ। এই স্টলগুলিতে কৃষি, স্বাস্থ্য, শিক্ষাসহ নানা দপ্তরের পরিষেবা ও তথ্য প্রদর্শন করা হচ্ছে স্থানীয়দের জন্য।

মেলাকে কেন্দ্র করে অনুষ্ঠিত হচ্ছে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান — স্থানীয় শিল্পীদের পরিবেশনায় লোকসংগীত, নৃত্য, নাটক প্রভৃতি মনোরঞ্জনমূলক অনুষ্ঠান আগত দর্শনার্থীদের মুগ্ধ করছে।

এই মেলার আরেকটি পর্ব অনুষ্ঠিত হয় জোলাইবাড়ির পিলাক পার্কিং জোনে। সেখানে রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত বিশেষ মেলায় অংশ নেন সাংসদ বিপ্লব কুমার দেব ও মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। মেলায় যোগ দেওয়ার আগে সাংসদ বিপ্লব কুমার দেব মা মহেশ্বরী কালী মন্দিরে পূজা দেন এবং পরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

মুহুরীপুর রাজরাজেশ্বরী মন্দিরের এই বার্ষিক মেলা শুধু ধর্মীয় আয়োজন নয়, সামাজিক, সাংস্কৃতিক ও প্রশাসনিক সংহতির এক গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবেও বিবেচিত হচ্ছে স্থানীয় বাসিন্দাদের কাছে। প্রশাসন, মন্দির কমিটি ও সাধারণ মানুষের মিলিত প্রচেষ্টায় এবারের মেলাও হয়ে উঠেছে অত্যন্ত সাফল্যমণ্ডিত।

Releated Posts

প্রয়াত প্রাক্তন বিধায়ক তাপস দে, শোক প্রকাশ, তিপরা মথার দলীয় পতাকা অর্ধনমিত রাখার আহ্বান প্রদ্যোতের

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রয়াত হলেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজসেবী তাপস দে। শুক্রবার রাত ১টা…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top