News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উদয়পুর দেওয়ালী মেলায় পচা খাবার বিক্রির অভিযোগে খাদ্য দপ্তরের অভিযান
Image

উদয়পুর দেওয়ালী মেলায় পচা খাবার বিক্রির অভিযোগে খাদ্য দপ্তরের অভিযান

আগরতলা, ২১ অক্টোবর:
উদয়পুর দেওয়ালী মেলায় পচা ও নিম্নমানের খাদ্য বিক্রির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। গতকাল থেকে মেলায় আগত দর্শনার্থীদের একাংশের অভিযোগ—বিভিন্ন খাদ্য সামগ্রীর দোকানে পচা ও নোংরা খাবার পরিবেশন করা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে দ্রুত নড়েচড়ে বসে গোমতী জেলার খাদ্য সুরক্ষা দপ্তর।

আজ সকালেই ফুড সেফটি অফিসার এবং দপ্তরের কর্মীরা মেলার একাধিক দোকানে হানা দেন। অভিযানের সময় বেশ কিছু দোকানে নিম্নমানের ও অস্বাস্থ্যকর খাবার পাওয়া যায় বলে জানান ফুড সেফটি অফিসার। তিনি আরও জানান, যেসব দোকানে খাদ্য নিরাপত্তা বিধি লঙ্ঘন হয়েছে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

অভিযান চলাকালীন আরও একটি গুরুতর অনিয়ম ধরা পড়ে। দেখা যায়, একাধিক দোকানদার রান্নার কাজে ডমেস্টিক এলপিজি সিলিন্ডার ব্যবহার করছেন। এটি আইনবিরুদ্ধ হওয়ায় সংশ্লিষ্ট বিক্রেতাদের কড়া ভাবে সতর্ক করা হয়েছে। খাদ্য দপ্তরের আধিকারিক জানিয়েছেন, ভবিষ্যতে যদি তারা কমার্শিয়াল সিলিন্ডার ব্যবহার না করেন, তবে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
খাদ্য দপ্তরের এই তৎপরতায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। মেলার খাদ্যবিক্রেতাদের ওপর নজরদারি আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন আধিকারিকরা।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top