News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সীমান্ত সুরক্ষা বাহিনীর ত্রিপুরা ফ্রন্টিয়ারের উদ্যোগে পুলিশ স্মরণ দিবস পালন
Image

সীমান্ত সুরক্ষা বাহিনীর ত্রিপুরা ফ্রন্টিয়ারের উদ্যোগে পুলিশ স্মরণ দিবস পালন

আগরতলা, ২১ অক্টোবর: গভীর শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে আজ সালবগান, আগরতলার সীমান্ত সুরক্ষা বাহিনীর (বিএসএফ) ত্রিপুরা ফ্রন্টিয়ার সদর দফতরে পালিত হলো পুলিশ স্মরণ দিবস।
এই দিনটি উপলক্ষে বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি অলোক কুমার চক্রবর্তী ও বাহিনীর সকল আধিকারিকরা শহিদ পুলিশ সদস্যদের প্রতি আন্তরিক শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানের শুরুতে আইজি মহাশয় স্মৃতি স্থলে পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

এরপর তিনি শহিদদের স্মরণে বক্তব্য রাখতে গিয়ে মোট ১৯১ জন শহিদের নাম পাঠ করেন, যাদের মধ্যে ২৩ জন বিএসএফ কর্মী ছিলেন। তিনি তাঁদের অদম্য সাহস, কর্তব্যনিষ্ঠা ও দেশপ্রেমের কথা স্মরণ করেন এবং তাঁদের আত্মত্যাগকে জাতির গর্ব হিসেবে বর্ণনা করেন।
প্রতিবছর এই দিনে ১৯৫৯ সালের ২১ অক্টোবর লাদাখের হট স্প্রিংস এলাকায় চীনা আগ্রাসনের মুখে দেশের প্রতিরক্ষায় প্রাণ উৎসর্গ করা কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ)-এর ১০ জন সাহসী জওয়ানকে স্মরণ করা হয়।

আইজি শ্রী চক্রবর্তী জানান, এই দিনটি কেবল তাঁদের বীরত্বগাথা স্মরণ করা না, বরং বাহিনীর প্রতিটি সদস্যকে দেশের প্রতি অঙ্গীকারবদ্ধ থেকে কর্তব্যপালনের অনুপ্রেরণাও জোগায়।
তিনি বলেন, “শহিদদের আত্মত্যাগ আমাদের কর্তব্যনিষ্ঠার প্রতীক। তাঁদের আদর্শই আমাদের পথ দেখায় দেশের সুরক্ষায় সর্বদা নিবেদিত থাকতে।”
অনুষ্ঠানে বিএসএফ-এর বিভিন্ন ইউনিটের অফিসার ও জওয়ানরা উপস্থিত ছিলেন। দিনটি শহিদদের প্রতি শ্রদ্ধা, স্মরণ এবং জাতির নিরাপত্তার অঙ্গীকার পুনর্নবীকরণের মধ্য দিয়ে পালিত হয়।

Releated Posts

কলেজছাত্রীকে কুপ্রস্তাব ও উত্যক্তের অভিযোগে যুবক আটক, খোয়াই মহিলা থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: এক কলেজপড়ুয়া ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া এবং দীর্ঘদিন ধরে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে…

ByByReshmi Debnath Jul 27, 2026

তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমে রিচার্জ পরিষেবা নিয়ে গ্রাহকদেরক্ষোভ, সাংবাদিকের প্রশ্নে উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭  জুলাই: তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের রিচার্জ পরিষেবা নিয়ে সোমবার চরম ভোগান্তির মুখে পড়েন বহু গ্রাহক।…

ByByReshmi Debnath Jul 27, 2026

প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি ও ছাত্র আন্দোলন নিয়ে কেন্দ্রকে তোপ প্রদেশ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: উচ্চশিক্ষা ও চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি এবং শিক্ষা ব্যবস্থার…

ByByReshmi Debnath Jul 27, 2026

দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: দলীয় শৃঙ্খলাভঙ্গ ও ধারাবাহিক দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top