News Flash

Image

প্রতাপগড় জগৎপল্লীতে দুঃসাহসিক চুরি

আগরতলা, ২১ অক্টোবর: প্রতাপগড় জগৎপল্লী এলাকায় ঘটল এক দুঃসাহসিক চুরির ঘটনা। স্থানীয় বাসিন্দা রামু সাহার বাড়িতে হানা দিয়ে চোরের দল নিয়ে পালিয়েছে নগদ ১১ লক্ষ ৮০ হাজার টাকা। ওই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, সোমবার গভীর রাতে চোরেরা রামু সাহার বাড়িতে প্রবেশ করে। তখন বাড়িতে কেউ ছিলেন না। সুযোগ বুঝেই চোরেরা আলমারিতে রাখা নগদ অর্থ নিয়ে চম্পট দেয়। সকালে বাড়ির মালিক ফিরে এসে দেখেন দরজার তালা ভাঙা, আলমারি তছনছ এবং টাকা গায়েব।

ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় পূর্ব আগরতলা থানার পুলিশ। শুরু হয়েছে তদন্ত। এদিকে স্থানীয় বাসিন্দারা নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে দ্রুত দোষীদের গ্রেফতারির দাবি তুলেছেন।

Releated Posts

প্রয়াত প্রাক্তন বিধায়ক তাপস দে, শোক প্রকাশ, তিপরা মথার দলীয় পতাকা অর্ধনমিত রাখার আহ্বান প্রদ্যোতের

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রয়াত হলেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজসেবী তাপস দে। শুক্রবার রাত ১টা…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top