News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আমবাসা মহকুমার কমলাছড়া ভিলেজ কমিটির অন্তর্গত দেববর্মা পাড়ার রাস্তাটি মরণ ফাঁদে পরিণত, সংস্কারের দাবি
Image

আমবাসা মহকুমার কমলাছড়া ভিলেজ কমিটির অন্তর্গত দেববর্মা পাড়ার রাস্তাটি মরণ ফাঁদে পরিণত, সংস্কারের দাবি

আমবাসা, ১৯ অক্টোবর:
বিগত বহু বছর ধরে আমবাসা মহকুমার কমলাছড়া ভিলেজ কমিটির অন্তর্গত দেববর্মা পাড়ার রাস্তাটি কার্যত পরিণত হয়েছে জনদুর্ভোগের প্রতীকে। স্থানীয়দের অভিযোগ, রাস্তার বেহাল অবস্থার কারণে এলাকায় চলাচল করা কষ্টসাধ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনই এই রাস্তা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হয়। রাস্তার অর্ধেক জায়গায় ভেঙে পড়ে আছে। যেকোনো সময় ঘটে যেতে পারে বড় কোনো দুর্ঘটনা।

এলাকাবাসীরা জানিয়েছেন, বহুবার তাঁরা স্থানীয় বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মা ও সংশ্লিষ্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে রাস্তা সংস্কারের জন্য লিখিত আবেদন জানালেও আজও কোনও রকম কাজ শুরু হয়নি। ফলে দীর্ঘদিন ধরেই হতাশা ও ক্ষোভে ফুঁসছে গ্রামবাসীরা।

গ্রামবাসীদের দাবি, প্রতিবার নির্বাচনের সময় রাস্তা সংস্কারের আশ্বাস দেওয়া হলেও ভোটের পর সেই প্রতিশ্রুতি ভেসে যায় বাতাসে। তাঁদের বক্তব্য, এই রাস্তা দিয়ে প্রতিদিন স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে রোগীদের পর্যন্ত যাতায়াত করতে হয়। অথচ কেউ এই সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ নিচ্ছেন না। এলাকাবাসীর দাবি, প্রশাসন যেন দ্রুত উদ্যোগ নিয়ে রাস্তাটির সংস্কার সম্পন্ন করে তাঁদের যাতায়াতের দুর্ভোগ দূর করে। নাহলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দিয়েছেন নেতৃত্বগণ।

Releated Posts

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top