News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সাথে সাক্ষাত করলেন মুখ্যমন্ত্রী
Image

কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সাথে সাক্ষাত করলেন মুখ্যমন্ত্রী

১৫ অক্টোবর: ত্রিপুরার যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করার লক্ষ্যে আরো একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে আজ নয়াদিল্লির রেল ভবনে রেলওয়ে, তথ্য ও সম্প্রচার মন্ত্রী, অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। এই সাক্ষাতে বন্দে ভারত ট্রেন চালু করা, ইলেকট্রিক ট্রেন চালু করা এবং সাইবার সিকিউরিটি হাব স্থাপন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

পরে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, আজ নয়াদিল্লির রেল ভবনে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সাথে সাক্ষাত করি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকশিত ত্রিপুরা, বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার দিশায় আমরা বেশ কয়েকটি উল্লেখযোগ্য উদ্যোগ নিয়ে আলোচনা করেছি।

মুখ্যমন্ত্রী জানান, আগরতলা – গুয়াহাটির মধ্যে বন্দে ভারত ট্রেন চালু করা, রেলওয়ে ট্র্যাক ডাবল করা, বৈদ্যুতিক ট্রেন চালু করা, দীর্ঘ দূরত্বের রুটে নতুন এবং উন্নত মানের কোচ এবং রেলওয়ে স্টেশনগুলিকে সুন্দর রাখার বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে আলোচনা হয়। এর পাশাপাশি টিএফটিআই এর জন্য নতুন বিল্ডিং ও ফিল্ম সিটির উন্নয়ন করা, কল সেন্টারগুলির উন্নয়ন করা এবং সাইবার সুরক্ষা হাব গড়ে তোলা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

Releated Posts

ব্যাঙ্গালোর থেকে নাবালিকাকে উদ্ধার করে বাবার হাতে তুলে দিল ত্রিপুরা শিশু সুরক্ষা অধিকার কমিশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মে: গোমতি জেলার এক নাবালিকা মেয়েকে ব্যাঙ্গালোর থেকে উদ্ধার করে তার পরিবারের হাতে ফিরিয়ে…

ByByReshmi Debnath May 5, 2026

ধর্ষণ শেষে স্কুলছাত্রীকে হত্যার ঘটনায় জড়িত দাদুর কঠোর শাস্তির দাবি জানিয়ে মৌন মিছিল

সোনামুড়া, ৫ মে: ধর্ষণ শেষে স্কুলছাত্রীকে হত্যার ঘটনায় জড়িত দাদুর কঠোর শাস্তির দাবি জানিয়ে নলচছড়ের চন্দন মোড়ায় প্রতিবাদ…

ByByReshmi Debnath May 5, 2026

খাসির মাংসের নামে গরুর মাংস বিক্রির অভিযোগ, কৈলাসহরে উত্তেজনা

কৈলাসহর, ৫ মে: কৈলাসহরের গৌরনগর ব্লকের অন্তর্গত জলাই গ্রাম পঞ্চায়েতের ১ নং ওয়ার্ডের রাঁচি টিলা এলাকায় খাসির মাংসের…

ByByReshmi Debnath May 5, 2026

তেলিয়ামুড়ায় গ্যাস সিলিন্ডার নিয়ে আতঙ্ক, নিয়ম ভেঙে ঘরোয়া এলপিজি সিলিন্ডার ব্যবহারের অভিযোগ

আগরতলা, ৫ মে : গোটা রাজ্যজুড়ে গ্যাস সিলিন্ডার নিয়ে সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্কের পরিবেশ তৈরি…

ByByTaniya Chakraborty May 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top