News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বেতন বঞ্চনায় ক্ষোভে ফুঁসছে রেগার কর্মচারীরা, নলছর ব্লকে ডেপুটেশন প্রদান
Image

বেতন বঞ্চনায় ক্ষোভে ফুঁসছে রেগার কর্মচারীরা, নলছর ব্লকে ডেপুটেশন প্রদান

সোনামুড়া, ১৩ অক্টোবর: দুর্গাপূজার আনন্দ শেষ হলেও এখনো বেতন না পেয়ে ক্ষোভে ফুঁসছে রাজ্যের রেগার কর্মচারীরা। অভিযোগ, রাজ্যের অন্যান্য সরকারি দপ্তরের কর্মচারীরা যেখানে সেপ্টেম্বর মাসের ২৬ তারিখের মধ্যেই বেতন পেয়েছেন, সেখানে রেগার কর্মচারীরা এখনো বঞ্চিত রয়েছেন। আজ সোনামুড়া মহকুমার নলছর আর.ডি. ব্লকের অন্তর্গত বিভিন্ন পঞ্চায়েতের মোট ৫৪ জন রেগার কর্মচারী ব্লকের ভিডিওর কাছে একটি ডেপুটেশন প্রদান করেন। তাঁরা অবিলম্বে বেতন প্রদানের দাবি জানান।

উল্লেখ্য, রাজ্যের মুখ্যমন্ত্রী পূর্বেই ঘোষণা করেছিলেন যে দুর্গাপূজার আগে ২৬ সেপ্টেম্বরের মধ্যে সকল সরকারি দপ্তরের কর্মচারীদের বেতন প্রদান করা হবে। কিন্তু রেগার কর্মচারীদের ক্ষেত্রে সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি।

অভিযোগ, রেগার কর্মচারীরা প্রতিনিয়ত মাঠ পর্যায়ে থেকে সরকারি প্রকল্পের কাজ সঠিকভাবে সম্পন্ন করেন, অথচ তাঁদের ক্ষেত্রেই এই বেতন বৈষম্য তৈরি হয়েছে। দীর্ঘদিন বেতন না পেয়ে তাঁরা চরম আর্থিক সংকটে পড়েছেন।

ডেপুটেশন শেষে নলছর ব্লক সেলস কমিটির সেক্রেটারি লিটন দেবনাথ সংবাদমাধ্যমকে জানান, আমরা দিন-রাত পরিশ্রম করে সরকারি প্রকল্প বাস্তবায়ন করি। অথচ বারবার বেতন বঞ্চনার শিকার হচ্ছি। সরকার যেন অবিলম্বে বেতনের ব্যবস্থা করে। তিনি আরও জানান, পুজোর সময় অন্যান্য কর্মচারীরা যেখানে আনন্দে দিন কাটিয়েছেন, সেখানে রেগার কর্মচারীদের মধ্যে ছিল হতাশা ও ক্ষোভ।

এদিকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি রাজ্য সরকারের নজরে আনা হয়েছে এবং দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। এখন দেখার বিষয়, রাজ্য সরকার কত দ্রুত এই বেতন সমস্যার সুরাহা করে রেগার কর্মচারীদের মুখে হাসি ফিরিয়ে দিতে পারে।

Releated Posts

ব্যাঙ্গালোর থেকে নাবালিকাকে উদ্ধার করে বাবার হাতে তুলে দিল ত্রিপুরা শিশু সুরক্ষা অধিকার কমিশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মে: গোমতি জেলার এক নাবালিকা মেয়েকে ব্যাঙ্গালোর থেকে উদ্ধার করে তার পরিবারের হাতে ফিরিয়ে…

ByByReshmi Debnath May 5, 2026

ধর্ষণ শেষে স্কুলছাত্রীকে হত্যার ঘটনায় জড়িত দাদুর কঠোর শাস্তির দাবি জানিয়ে মৌন মিছিল

সোনামুড়া, ৫ মে: ধর্ষণ শেষে স্কুলছাত্রীকে হত্যার ঘটনায় জড়িত দাদুর কঠোর শাস্তির দাবি জানিয়ে নলচছড়ের চন্দন মোড়ায় প্রতিবাদ…

ByByReshmi Debnath May 5, 2026

খাসির মাংসের নামে গরুর মাংস বিক্রির অভিযোগ, কৈলাসহরে উত্তেজনা

কৈলাসহর, ৫ মে: কৈলাসহরের গৌরনগর ব্লকের অন্তর্গত জলাই গ্রাম পঞ্চায়েতের ১ নং ওয়ার্ডের রাঁচি টিলা এলাকায় খাসির মাংসের…

ByByReshmi Debnath May 5, 2026

তেলিয়ামুড়ায় গ্যাস সিলিন্ডার নিয়ে আতঙ্ক, নিয়ম ভেঙে ঘরোয়া এলপিজি সিলিন্ডার ব্যবহারের অভিযোগ

আগরতলা, ৫ মে : গোটা রাজ্যজুড়ে গ্যাস সিলিন্ডার নিয়ে সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্কের পরিবেশ তৈরি…

ByByTaniya Chakraborty May 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top