News Flash

  • Home
  • দেশ
  • দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে নিখোঁজ দ্বিতীয় ভারতীয় সেনার দেহ উদ্ধার
Image

দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে নিখোঁজ দ্বিতীয় ভারতীয় সেনার দেহ উদ্ধার

শ্রীনগর, ১০ অক্টোবর : দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার গাডোল জঙ্গলে নিখোঁজ দ্বিতীয় প্যারা-কমান্ডো সেনার দেহ উদ্ধার করা হয়েছে শুক্রবার সকালে। প্রবল তুষারঝড় ও প্রতিকূল আবহাওয়ার কারণে তাঁরা পাঁচদিন আগে অপারেশনের সময় নিখোঁজ হন।

চিনার কোর জানিয়েছে, ৬ ও ৭ অক্টোবর মধ্যরাতে দক্ষিণ কাশ্মীরের কিশতওয়ার রেঞ্জে একটি অপারেশন চলাকালীন সেনা দল তীব্র তুষারঝড় ও “হোয়াইট আউট” পরিস্থিতির সম্মুখীন হয়। তখন থেকেই দুই সেনার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এরপর থেকেই জোরকদমে সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন শুরু করে ভারতীয় সেনা, নিরাপত্তা বাহিনী ও জম্মু-কাশ্মীর পুলিশ। বৃহস্পতিবার প্রথম সেনার দেহ উদ্ধার হয়। আজ শুক্রবার সকালে পাওয়া গেল দ্বিতীয় সেনার দেহও।

বর্তমানে কাশ্মীরে সন্ত্রাসবাদ নির্মূলের লক্ষ্য নিয়ে একযোগে কাজ করছে সেনাবাহিনী, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী ও জুম্ম কাশ্মীর পুলিশ। শুধুমাত্র সন্ত্রাসবাদীদের হত্যা নয়, তাদের ওভারগ্রাউন্ড কর্মী সহানুভূতিশীল এবং অর্থ জোগানদাতাদের বিরুদ্ধেও চলছে অভিযান।

বিশেষ করে মাদক পাচারকারী, হাওয়ালা অর্থ লেনদেনকারী এবং সন্ত্রাসে অর্থ জোগান দেওয়ায় যুক্ত অপরাধীরা রয়েছে নজরদারিতে। কারণ, এই অবৈধ কার্যকলাপের মাধ্যমেই কাশ্মীরে সন্ত্রাসের অর্থনৈতিক ভিত মজবুত হয়।

লাইন অফ কন্ট্রোল :৭৪০ কিলোমিটার দীর্ঘ, মূলত বারামুলা, কুপওয়ারা, বান্দিপোরা ও আংশিকভাবে জম্মু জেলায় বিস্তৃত। আন্তর্জাতিক সীমান্ত :২৪০ কিলোমিটার, জম্মু বিভাগের জম্মু, সাম্বা এবং কাঠুয়া জেলায় অবস্থিত।

সীমান্ত এলাকায় সেনা ও বিএসএফ কড়া নজরদারি চালাচ্ছে, যাতে অনুপ্রবেশ ও অস্ত্র-মাদক পাচার রোখা যায়।

Releated Posts

শৃঙ্গেরি পুনর্গণনা বিতর্ক: ‘এটা ভোট ডাকাতি’, অভিযোগ প্রাক্তন কংগ্রেস বিধায়ক রাজেগৌড়ার

বেঙ্গালুরু, ৫ মে (আইএএনএস): কর্নাটকের শৃঙ্গেরি বিধানসভা কেন্দ্রের ভোট পুনর্গণনা ঘিরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রাক্তন কংগ্রেস বিধায়ক…

ByByNews Desk May 5, 2026

বিহারে এনডিএ-র বড় রাজনৈতিক শক্তিপ্রদর্শন, ৭ মে সম্রাট চৌধুরীর মন্ত্রিসভা সম্প্রসারণ

পাটনা, ৫ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গ ও অসমে ভারতীয় জনতা পার্টির শক্তিশালী নির্বাচনী ফলাফলের পর বিহারে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে।…

ByByNews Desk May 5, 2026

সমঝোতা থেকে প্রতিদ্বন্দ্বিতা: কেরলে কংগ্রেসে নজিরবিহীন নেতৃত্বের লড়াই

তিরুবনন্তপুরম, ৫ মে (আইএএনএস): বিধানসভা নির্বাচনে বড় জয় পেয়ে বামফ্রন্টকে পরাজিত করার পর কেরলে কংগ্রেস এখন এক নজিরবিহীন…

ByByNews Desk May 5, 2026

সংবিধানিক অধিকার নিয়ে রাষ্ট্রপতির আশ্বাস আমাদের শক্তি জুগিয়েছে: রাঘব চাড্ডা

নতুন দিল্লি, ৫ মে (আইএএনএস): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু-র সঙ্গে সাক্ষাৎ করে সংবিধানিক অধিকার রক্ষার বিষয়ে আশ্বাস পাওয়ায় শক্তি…

ByByNews Desk May 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top