News Flash

  • Home
  • মুখ্য খবর
  • উদয়পুরে যুবককে মারধরের অভিযোগে চাঞ্চল্য, অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে থানাঘেরাও
Image

উদয়পুরে যুবককে মারধরের অভিযোগে চাঞ্চল্য, অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে থানাঘেরাও

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৭ অক্টোবর:
উদয়পুরের গোকুলপুর এগ্রিকালচার চৌমুহনী এলাকায় মারধরের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, অমর দে নামে এক ব্যক্তি একই এলাকার যুবক সুপ্রিয় সরকারকে নির্মমভাবে মারধর করেন। ঘটনাটি ঘটে মঙ্গলবার সকালে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গা পূজার দশমীর দিন প্রতিমা নিরঞ্জনের সময় কোনো এক বিষয় নিয়ে ঝগড়া-বিবাদের সূত্রপাত হয়। সেই ঘটনার জেরেই মঙ্গলবার সকালে অমর দে, সুপ্রিয় সরকারের উপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে। এতে আহত সুপ্রিয় সরকারকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।

ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত অমর দে-কে অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে এদিন উদয়পুর আরকেপুর থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এদিকে, সুপ্রিয় সরকারের পক্ষ থেকে গোকুলপুর এগ্রিকালচার চৌমুহনী এলাকার বহু বাসিন্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টহল জোরদার করেছে।

Releated Posts

সপ্তাহে ৫ দিন ব্যাংকিং পরিষেবার দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

আগরতলা, ১১ সেপ্টেম্বর: সপ্তাহে পাঁচ দিন ব্যাংকিং পরিষেবা চালু রাখার দাবিসহ একাধিক দাবিকে সামনে রেখে শুক্রবার দেশজুড়ে ব্যাংক…

ByByReshmi Debnath Sep 11, 2026

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top