News Flash

  • Home
  • দেশ
  • প্রতিবাদে যুবসমাজের উত্থান ভারতের ও পাকিস্তানের জন্য ওয়েক-আপ কল : মেহবুবা মুফতি
Image

প্রতিবাদে যুবসমাজের উত্থান ভারতের ও পাকিস্তানের জন্য ওয়েক-আপ কল : মেহবুবা মুফতি

শ্রীনগর, ৩ অক্টোবর : জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি)-এর নেত্রী মেহবুবা মুফতি শুক্রবার এক বিবৃতিতে জানান, দেশের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে উত্তরাখণ্ড, লাদাখ ও কাশ্মীর উপত্যকায় যুবসমাজ প্রতিবাদে রাস্তায় নামছে, কারণ তারা বুঝে ফেলেছে যে, বর্তমান ব্যবস্থাই তাদের স্বপ্ন ও আকাঙ্ক্ষাকে চরমভাবে হতাশ করেছে।

এক্স (প্রাক্তন টুইটার)-এ একটি দীর্ঘ পোস্টে মেহবুবা লেখেন, উত্তরাখণ্ড থেকে লাদাখ এবং সীমান্ত পেরিয়ে কাশ্মীর—প্রতিটি জায়গাতেই জেন জি এর উত্থান দেখা যাচ্ছে। কারণ যখন ভবিষ্যৎ অন্ধকারময় হয়ে যায়, স্বপ্নগুলি ভেঙে চূর্ণ হয়ে যায়—তখন প্রতিরোধ আর কোনও সীমানা মানে না।

তিনি বলেন, এই তরুণ প্রজন্ম কঠোর পরিশ্রম করে ভবিষ্যতের স্বপ্ন দেখেছিল। নিয়ম মেনে চলেছে, আশায় বুক বেঁধেছিল। কিন্তু আজ তারা দেখতে পাচ্ছে সেই ভবিষ্যতের প্রতিশ্রুতি ধীরে ধীরে হাতছাড়া হয়ে যাচ্ছে। তারা শুধু প্রতিবাদ করছে না, তারা ক্ষমতার মুখোমুখি দাঁড়িয়ে সত্যকে উন্মোচন করছে।

মেহবুবা আরও বলেন, এটা কেবল আওয়াজ নয়, এটা হৃদয়বিদারক প্রতিরোধ। এটা বিদ্রোহ নয়, বেঁচে থাকার আকুল আহ্বান। তারা আর অনুরোধ করছে না, তারা তাদের প্রাপ্য অধিকার দাবি করছে—মজবাবদিহিতা, ন্যায়বিচার, সুযোগ ও সম্মান। এটা ভারতের জন্যই নয়, পাকিস্তানের জন্যও এক কঠিন সতর্কবার্তা।”

তিনি একাধিক আজাদি’-র দাবিতে যুবকদের প্রতিবাদের ভিডিও শেয়ার করেছেন এবং দাবি করেছেন, এটি উভয় দেশের সরকারের জন্য একটি ওয়েক-আপ কল। পিডিপি নেত্রী দীর্ঘদিন ধরেই জম্মু ও কাশ্মীরের প্রশাসন এবং কেন্দ্র সরকারের বিরুদ্ধে মুখ খুলছেন। একদিকে তিনি রাজ্যের পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানোর দাবিতে ন্যাশনাল কনফারেন্স এর সঙ্গে সুর মেলালেও, অন্যদিকে সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা-র নেতৃত্বাধীন সরকারকে “ক্ষমতাহীন নির্বাচিত সরকার” বলেও কটাক্ষ করেন।

বিজেপি ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে তাঁর কড়া অবস্থান স্পষ্ট, বিশেষ করে যেভাবে কাশ্মীর ইস্যুতে কেন্দ্র হস্তক্ষেপ করেছে, তা নিয়ে বারবার সরব হয়েছেন মেহবুবা।

।।।।।

Releated Posts

শৃঙ্গেরি পুনর্গণনা বিতর্ক: ‘এটা ভোট ডাকাতি’, অভিযোগ প্রাক্তন কংগ্রেস বিধায়ক রাজেগৌড়ার

বেঙ্গালুরু, ৫ মে (আইএএনএস): কর্নাটকের শৃঙ্গেরি বিধানসভা কেন্দ্রের ভোট পুনর্গণনা ঘিরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রাক্তন কংগ্রেস বিধায়ক…

ByByNews Desk May 5, 2026

বিহারে এনডিএ-র বড় রাজনৈতিক শক্তিপ্রদর্শন, ৭ মে সম্রাট চৌধুরীর মন্ত্রিসভা সম্প্রসারণ

পাটনা, ৫ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গ ও অসমে ভারতীয় জনতা পার্টির শক্তিশালী নির্বাচনী ফলাফলের পর বিহারে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে।…

ByByNews Desk May 5, 2026

সমঝোতা থেকে প্রতিদ্বন্দ্বিতা: কেরলে কংগ্রেসে নজিরবিহীন নেতৃত্বের লড়াই

তিরুবনন্তপুরম, ৫ মে (আইএএনএস): বিধানসভা নির্বাচনে বড় জয় পেয়ে বামফ্রন্টকে পরাজিত করার পর কেরলে কংগ্রেস এখন এক নজিরবিহীন…

ByByNews Desk May 5, 2026

সংবিধানিক অধিকার নিয়ে রাষ্ট্রপতির আশ্বাস আমাদের শক্তি জুগিয়েছে: রাঘব চাড্ডা

নতুন দিল্লি, ৫ মে (আইএএনএস): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু-র সঙ্গে সাক্ষাৎ করে সংবিধানিক অধিকার রক্ষার বিষয়ে আশ্বাস পাওয়ায় শক্তি…

ByByNews Desk May 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top