News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মহাসপ্তমীর পুণ্যতিথিতে কূর্মপীঠ মাতা ত্রিপুরাসুন্দরী মন্দিরে স্বপরিবারে পূজার্চনা
Image

মহাসপ্তমীর পুণ্যতিথিতে কূর্মপীঠ মাতা ত্রিপুরাসুন্দরী মন্দিরে স্বপরিবারে পূজার্চনা

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: দেবীপক্ষের মহাসপ্তমী তিথিতে ৫১ পীঠের অন্যতম ও অতি পবিত্র শক্তিপীঠ কূর্মপীঠ মাতা ত্রিপুরাসুন্দরী মন্দিরে স্বপরিবারে পূজার্চনার সৌভাগ্য লাভ করলেন একজন ভক্ত। এই পুণ্য লগ্নে মায়ের ভব্য ও দিব্য মূর্তির দর্শনে হৃদয় পরিপূর্ণ হয়ে ওঠে ভক্তিভরে ও অপরিসীম আনন্দে।

ত্রিপুরার উদয়পুরে অবস্থিত ত্রিপুরাসুন্দরী মন্দির, যা সারা ভারতবর্ষের তীর্থযাত্রীদের কাছে এক অন্যতম আকর্ষণ, মহাসপ্তমীর সকালে ছিল ভক্তদের ভিড়ে উপচে পড়া। ঠিক সেই শুভ সময়েই মন্দির প্রাঙ্গণে স্বপরিবারে উপস্থিত হয়ে মায়ের চরণে অর্ঘ্য, পুষ্প, ও নিবেদন সমর্পণ করে পূজার্চনা সম্পন্ন করেন ওই ভক্ত।

এদিন তিনি জানান, মহাসপ্তমীর এই পবিত্র দিনে মা ত্রিপুরাসুন্দরীর দর্শন ও পূজার্চনা করার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছি। মায়ের দিব্য মূর্তি যেন হৃদয়ে এক অপার্থিব অনুভূতি জাগিয়ে তোলে। এই অনুভব ভাষায় প্রকাশ করা কঠিন। আমাদের সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসেন। যেন দুঃখ-ক্লেশ থেকে মুক্তি মেলে এবং সমাজে প্রেম, সহানুভূতি ও মানবিকতা বিরাজ করে।

Releated Posts

কাঞ্চনপুর থানায় মহিলাকে হেনস্থার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগরতলা, ১৮ আগস্ট: সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকা পুলিশের এক আধিকারিকের বিরুদ্ধে থানার অভ্যন্তরেই এক মহিলাকে…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

আগরতলা শহরে বাইরের ই-অটোর বিরুদ্ধে ট্রাফিকের অভিযান, নির্দিষ্ট রুটে চলাচলের নির্দেশ

আগরতলা, ১৮ আগস্ট: আগরতলা শহরে বাইরের এলাকার ই-অটো প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রণে মঙ্গলবার অভিযান চালাল ট্রাফিক দপ্তর। এদিন…

ByByReshmi Debnath Aug 18, 2026

সাত দফা দাবিতে আত্মসমর্পণকারী বৈরীদের পথ অবরোধ, হস্তক্ষেপে উঠল অবরোধ

তেলিয়ামুড়া, ১৮ আগস্ট: সাত দফা দাবি-দাওয়া নিয়ে আত্মসমর্পণকারী এলএলএফটি বৈরীরা পথ অবরোধকে কেন্দ্র করে তেলিয়ামুড়ার হাতাই কতর সাধুপাড়া…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

পুর নিগম এলাকায় ৪ লক্ষ  বিদ্যুৎ গ্রাহকের বাড়ির ছাদে সোলার সিস্টেম বসানোর পরিকল্পনা, বিদ্যুৎমন্ত্রীর উপস্থিতিতে বৈঠক সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ আগস্ট: রাজ্যের দরিদ্র অংশের বিদ্যুৎ গ্রাহকদের বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের উদ্যোগ নিয়ে আলোচনা…

ByByReshmi Debnath Aug 17, 2026
Scroll to Top