News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আয়ুষ্মান ভারত ও কৃষি প্রকল্পে সুফল, সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময়ে সাংসদ বিপ্লব কুমার দেব
Image

আয়ুষ্মান ভারত ও কৃষি প্রকল্পে সুফল, সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময়ে সাংসদ বিপ্লব কুমার দেব

চড়িলাম, ২৫ সেপ্টেম্বর: আয়ুষ্মান ভারত প্রকল্প মানুষের জন্য আশীর্বাদের মতো উল্লেখযোগ্য ভূমিকা রাখছে—এমনটাই জানিয়েছেন প্রকল্পের সুবিধাভোগীরা। বিনামূল্যে চিকিৎসা পরিষেবা গ্রহণ করে সুস্থ হয়ে ওঠা ব্যক্তিরা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন।

এদিন চড়িলাম মন্ডলের বিভিন্ন এলাকার সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় করেন সাংসদ বিপ্লব কুমার দেব। তিনি জানান, “আয়ুষ্মান ভারত প্রকল্প মানুষের জীবনমান উন্নয়নে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

তাছাড়া, সাংসদ বিপ্লব কুমার দেব আজ চড়িলামে কৃষকদের উৎপাদন ও উপার্জন বৃদ্ধির লক্ষ্যে গৃহীত গুচ্ছ প্রকল্প এবং উদ্যোগগুলোর বাস্তব রূপান্তর পরিদর্শন করেন। তিনি কিষান সম্মান নিধি ও পিএম কুসুম প্রকল্পের সুবিধাভোগীদের সাথে প্রকল্প ক্ষেত্র পরিদর্শন করেন। কৃষকরা তাদের অভিজ্ঞতা তুলে ধরে জানান, এই প্রকল্পের ফলে তারা সরাসরি উপকৃত হয়েছেন এবং অর্থনৈতিকভাবে লাভবান হয়েছেন।

Releated Posts

‘আগামী মাস থেকে সক্রিয় রাজনীতিতে থাকব না’, তিপ্রাসা চুক্তি দ্রুত বাস্তবায়নের দাবি প্রদ্যোতের

আগরতলা, ৬ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনে তিপ্রা মথার সাফল্যের পর সামাজিক মাধ্যমে এসে একদিকে তিপ্রাসা চুক্তি দ্রুত বাস্তবায়নের…

ByByReshmi Debnath Oct 6, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ-র সাফল্য, গণদেবতা ও কর্মী-সমর্থকদের অভিনন্দন মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৬ অক্টোবর: ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ এলাকার ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের উল্লেখযোগ্য সাফল্যে রাজ্যের জনগণ এবং…

ByByReshmi Debnath Oct 6, 2026

সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর, ৩ শতাংশ ডিএ বৃদ্ধি ঘোষণা মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৬ অক্টোবর: সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর ঘোষণা করল রাজ্য সরকার। সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ) ৩…

ByByReshmi Debnath Oct 6, 2026

টেপানিয়ায় ৬০ আসনের সরকারি আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ স্থাপনে অনুমোদন

আগরতলা, ৬ অক্টোবর: গোমতী জেলার টেপানিয়ায় ত্রিপুরা সরকারি আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল স্থাপনের অনুমোদন দিয়েছে ন্যাশনাল কমিশন…

ByByTaniya Chakraborty Oct 6, 2026
Scroll to Top