News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ঊনকোটিতে ১১ দফা দাবিতে জেলা কংগ্রেসের ডেপুটেশন
Image

ঊনকোটিতে ১১ দফা দাবিতে জেলা কংগ্রেসের ডেপুটেশন

আগরতলা, ২২ সেপ্টেম্বর : ১১ দফা দাবিকে সামনে রেখে কৈলাসহর জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে জেলা শাসক তমাল মজুমদারের নিকট একটি প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন প্রদান করা হয়। এই দাবিগুলি সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় সমস্যা এবং দীর্ঘদিনের অবহেলিত উন্নয়নমূলক চাহিদার প্রতিফলন এমনটাই দাবি করেছে কংগ্রেস নেতৃত্ব।

এদিনের ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, কৈলাসহর জেলা কংগ্রেস সভাপতি বদরুজ্জামান, পি.সি সম্পাদক রুদ্রেন্দু ভট্টাচার্য্য সহ অন্যান্যরা। তাঁদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করে ১১ দফা দাবিসহ স্মারকলিপি তুলে দেন। নেতারা জানান, এই দাবিগুলি যদি দ্রুত পূরণ না হয়, তবে গণআন্দোলনের পথে নামবে জেলা কংগ্রেস।

তাঁদের দাবিগুলো হল, দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় থাকা এই রাস্তায় দুর্ঘটনার ঝুঁকি বেড়ে গিয়েছে। সাধারণ মানুষের যাতায়াত দুর্বিষহ হয়ে উঠেছে। তাই কৈলাসহর-রাঙ্গাউটি রাস্তার দ্রুত সংস্কার করা, শহরের জল নিষ্কাশন ব্যবস্থা সচল করা, কৈলাসহর বিমানবন্দর চালু করা, স্থানীয় বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা, কৈলাসহর হাসপাতালে পরিকাঠামো ও চিকিৎসা পরিষেবা উন্নত করা সহ ১১ দফা দাবি জানিয়েছেন।

জেলা কংগ্রেস সভাপতি বদরুজ্জামান বলেন, এই ১১ দফা দাবি সাধারণ মানুষের প্রাত্যহিক জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বারবার জানানো সত্ত্বেও প্রশাসন নীরব ভূমিকা পালন করেছে। এবার জনগণের স্বার্থে আমরা রাজপথে নামতেই বাধ্য হয়েছি।

Releated Posts

বিরোধী সদস্যের ওয়ার্ডে রেগার কাজ বন্ধের অভিযোগ, ছনতৈল পঞ্চায়েতে চাঞ্চল্য

কৈলাসহর, ১১ সেপ্টেম্বর: ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর স্লোগান দিলেও বিরোধী দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্যের ওয়ার্ডের সাধারণ মানুষকে সরকারি…

ByByReshmi Debnath Sep 11, 2026

সরকারি টাকায় জন প্রতিনিধির বাড়ির সীমানায় গার্ড ওয়াল, ক্ষোভে স্থানীয়রা

আগরতলা, ১১ সেপ্টেম্বর: জনসাধারণের স্বার্থে কাজ করার বদলে একজন নির্বাচিত জনপ্রতিনিধিই সরকারি প্রকল্পের সুবিধা নিচ্ছেন—এমন অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 11, 2026

একই রাতে একই পাড়ার তিন বাড়িতে গরু চুরি, আতঙ্ক পশ্চিম কাঞ্চনমালায়

আগরতলা, ১১ সেপ্টেম্বর: একই রাতে একই পাড়ার তিনটি বাড়িতে গরু চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আমতলী থানার অন্তর্গত পশ্চিম…

ByByReshmi Debnath Sep 11, 2026

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top