News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সর্বভারতীয় মহিলা কংগ্রেসের ৪১তম প্রতিষ্ঠা দিবস পালিত
Image

সর্বভারতীয় মহিলা কংগ্রেসের ৪১তম প্রতিষ্ঠা দিবস পালিত

আগরতলা, ১৫ সেপ্টেম্বর : সর্বভারতীয় মহিলা কংগ্রেসের ৪১তম প্রতিষ্ঠা দিবস
উপলক্ষে কংগ্রেস ভবনের সামনে পতাকা উত্তোলন এবং মহিলাদের সশক্তিকরণের লক্ষ্যে আলোচনাসভার আয়োজন করা হয়েছে। এদিন প্রথমে দলীয় পতাকা উত্তোলন করেন ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী। তারপর প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করলেন সভানেত্রী সহ অন্যান্যরা।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী বলেন, সর্বভারতীয় মহিলা কংগ্রেসের মূল লক্ষ্যই হল দেশের প্রতিটি মহিলাকে আর্থ-সামাজিক, রাজনৈতিক ও শিক্ষাগত দিক থেকে সশক্ত করে তোলা। আজকের এই দিনে আমরা সেই অঙ্গীকার পুনরায় গ্রহণ করেছি। ত্রিপুরার গ্রামাঞ্চলে, শহরে, প্রত্যন্ত এলাকায় আমরা মহিলাদের পাশে থাকতে চাই – তাঁদের অধিকার, সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে চাই।

তিনি আরও জানান, বর্তমান পরিস্থিতিতে মহিলাদের উপর সহিংসতা, নির্যাতন এবং বৈষম্য ক্রমেই বাড়ছে। কেন্দ্র ও রাজ্য সরকারের ব্যর্থতা স্পষ্ট। মহিলা কংগ্রেস হিসেবে আমরা শুধু প্রতিবাদ করব না, বিকল্প দিশা দেখানোর চেষ্টা করব।

Releated Posts

রাজ্যে অয়েল পাম চাষ পৌঁছাল ৩,৫০০ হেক্টরের বেশি এলাকায়: মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা: ত্রিপুরায় ভোজ্য তেল উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্যকে সামনে রেখে রাজ্য সরকার অয়েল পামচাষ সম্প্রসারণে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ…

ByByReshmi Debnath Jun 13, 2026

ভাইরাল ভিডিও বিতর্কে বিজেপি নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা, দল থেকে বহিষ্কার স্বপন রায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: অবশেষে প্রতাপগড়ের বুথ সভাপতি স্বপন রায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিল দল। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া…

ByByReshmi Debnath Jun 13, 2026

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত বিশ্বের অন্যতম প্রধান স্টার্ট আপ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত বিশ্বের অন্যতম প্রধান স্টার্ট আপ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

মাটি ধসে দুই যুবকের মৃত্যু: শোকসন্তপ্ত পরিবারকে ৪ লক্ষ টাকা করে সহায়তা, হাসপাতালে মন্ত্রীর সমবেদনা

আগরতলা, ১৩ জুন:  তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট মুসলিম বস্তি এলাকায় মাটি ধসের ঘটনায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যুর পর শোকের…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top