News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজ্যের ২১টি বাজারকে ই-মার্কেটে রূপান্তরিত করা হবে : কৃষি মন্ত্রী
Image

রাজ্যের ২১টি বাজারকে ই-মার্কেটে রূপান্তরিত করা হবে : কৃষি মন্ত্রী

আগরতলা: কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর, কেন্দ্র সরকারের সহায়তায় রাজ্যের মোট ২১টি বাজারকে ই-মার্কেটে রূপান্তর করতে চলেছে। এর মাধ্যমে রাজ্যের কৃষকরা তাঁদের উৎপাদিত পণ্য অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে বিক্রি করতে পারবেন। আজ এই ঘোষণা করেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। মন্ত্রী আজ ধলাই জেলার কুলাইয়ে নবনির্মিত বাজার এবং নোয়াগাঁও গ্রামে গ্রামীণ জ্ঞানকেন্দ্রের উদ্বোধন করেন।

মন্ত্রী জানান, রাজ্যে বর্তমানে মোট ৫৫৪টি কৃষি বাজার রয়েছে। এর মধ্যে ৮৪টি পাইকারি বাজার এবং সেই তালিকায় ২১টি কৃষি উৎপাদন বাজার অন্তর্ভুক্ত। কৃষিমন্ত্রী বলেন, আমাদের সরকার গত সাত বছর ধরে ক্ষমতায় রয়েছে। আমরা মনে করি শুধুমাত্র কৃষিজ উৎপাদন যথেষ্ট নয়। উৎপাদিত পণ্যকে শিল্পপণ্যের মতোই বাজারজাত করার ব্যবস্থা করতে হবে। ২০১৮ সালের আগে সাত বছরে আগের সরকার বাজার উন্নয়নে খরচ করেছিল ২০ কোটি ২০ লক্ষ টাকা। অথচ আমাদের সরকারের সাত বছরে এই খাতে ব্যয় হয়েছে ৩০৩ কোটি টাকা। এর মাধ্যমে স্পষ্ট বোঝা যায় কৃষকদের জন্য সরকার কতটা আন্তরিকভাবে কাজ করছে।

মন্ত্রী জানান, রাজ্যে মোট ২১টি বাজারকে ধাপে ধাপে ইলেকট্রনিক ন্যাশনাল এগ্রিকালচার মার্কেট (eNAM)-এর আওতায় আনা হবে। তিনি আরও বলেন এই প্রকল্প কেন্দ্র সরকারের উদ্যোগ। এর মাধ্যমে কৃষকরা বাড়িতে বসেই তাঁদের উৎপাদিত পণ্যের ছবি ও পরিমাণ আপলোড করে দেশের যেকোনো স্থানে সঠিক মূল্যে বিক্রি করতে পারবেন।

মন্ত্রী জানান, প্রথম পর্যায়ে সাতটি বাজার যেগুলো হল পানিসাগর, পাবিয়াছড়া , কুলাই বাজার, তেলিয়ামুড়া, মোহনপুর, সোনামুড়া ও শান্তিরবাজারকে ই-মার্কেটের আওতায় আনা হবে। এরপর দ্বিতীয় পর্যায়ে আরও ১২টি বাজার — দশদা , বাছাইবাড়ি, কল্যাণপুর, চম্পকনগর, বিশালগড়, জম্পুইজলা, মেলাঘর, বড়পথারী, নতুন বাজার, গণ্ডা তুইষা ও ছামনু যুক্ত হবে।

প্রতিটি বাজারে অফিস, নিলাম মঞ্চ, পানীয় জলের ব্যবস্থা, দোকান, ল্যাবরেটরি, গ্রেডিং ও বাছাই ব্যবস্থা, ওজন করার ব্যবস্থা এবং গুদাম নির্মাণ করা হবে। প্রথম সাতটি বাজারের জন্য কেন্দ্র সরকার থেকে ইতিমধ্যে ২.১০ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। শেষে মন্ত্রী বলেন আমাদের মূল লক্ষ্য হলো কৃষকদের আয় দ্বিগুণ করা এবং তাঁদের উৎপাদিত পণ্যের যথাযথ মূল্য নিশ্চিত করা কারণ উন্নয়ন ও অর্থনীতির মূল ভিত্তি কৃষি।

Releated Posts

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: সীমিত সংখ্যক বিভাগ নিয়ে যাত্রা শুরু করা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আজ রাজ্যের শিক্ষা, গবেষণা…

ByByReshmi Debnath Oct 2, 2026

দূর্গাপূজায় বাড়তি বিদ্যুৎ চাহিদা মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন দূর্গাপূজা উপলক্ষে রাজ্যে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শুক্রবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ…

ByByReshmi Debnath Oct 2, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top