News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পানীয় জলের দাবিতে কৈলাসহরে গ্রামবাসীদের সড়ক অবরোধ
Image

পানীয় জলের দাবিতে কৈলাসহরে গ্রামবাসীদের সড়ক অবরোধ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: পানীয় জলের সংকট ঘিরে ফের পথে নামলেন স্থানীয়রা। মঙ্গলবার কৈলাসহরের জলাই গ্রামের বাসিন্দারা দীর্ঘদিন ধরে পানীয় জলের সঠিক ব্যবস্থা না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন। তাঁদের অভিযোগ, বারবার দাবি জানানোর পরও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

অবশেষে এদিন গ্রামের শতাধিক মানুষ বাধ্য হয়ে সড়ক অবরোধে সামিল হন। এর ফলে মুহূর্তের মধ্যে দু’দিক থেকে আটকে পড়ে বহু যানবাহন। ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে চরম ভোগান্তির শিকার হন নিত্যযাত্রী ও সাধারণ মানুষ।

গ্রামবাসীদের বক্তব্য, পানীয় জলের মতো ন্যূনতম চাহিদা মেটাতে প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ। অবিলম্বে সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।

Releated Posts

প্রয়াত প্রাক্তন বিধায়ক তাপস দে, শোক প্রকাশ, তিপরা মথার দলীয় পতাকা অর্ধনমিত রাখার আহ্বান প্রদ্যোতের

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রয়াত হলেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজসেবী তাপস দে। শুক্রবার রাত ১টা…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top