News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মালবাহী গাড়ি ব্রীজের উপর উঠতেই ভেঙে পড়লো লোহার ব্রীজ, আহত তিন
Image

মালবাহী গাড়ি ব্রীজের উপর উঠতেই ভেঙে পড়লো লোহার ব্রীজ, আহত তিন

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: মালবাহী গাড়ি ব্রীজের উপর উঠতেই ব্রীজ ভেঙ্গে পড়ে এবং গাড়ির চালক সহ তিনজন আহত। ঘটনা কৈলাসহরের কিনাইরচড় এলাকায়।

মূলত কৈলাসহর শহর এলাকা থেকে শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের ছয় নং ওয়ার্ডের কিনাইরচড় গ্রামে যাতায়াতের জন্য ২০০৮সালে লোহার ব্রীজটি তথা বেইলি ব্রীজটি বসানো হয়েছিলো। ব্রীজটি বসানোর ফলে কিনাইরচড় গ্রামের মানুষ খুব অল্প সময়েই শহরে আসা যাওয়া করতে পারতেন। কিন্তু আজ মঙ্গলবার দুপুরে মালবাহী এক গাড়ি শহর থেকে কিনাইরচড় গ্রামে যাবার সময় গাড়িটি ব্রীজের উপর উঠতেই হঠাৎ করে ব্রীজটি ভেঙ্গে পড়ে। সেসময় ব্রীজের উপর দিয়ে পায়ে হেঁটে দুই মহিলা যাচ্ছিলেন। ব্রীজটি ভেঙ্গে পড়তেই মালবাহী গাড়ির চালক এবং দুই মহিলা অল্পবিস্তর আহত হয়েছেন। ঘটনার সাথে সাথেই আহত তিনজনকে চিকিৎসার জন্য ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

অন্যদিকে মালবাহী গাড়িটি ব্রীজের উপর দিয়ে যাবার সময় উল্টো দিক থেকে ব্যাটারিচালিত এক অটো গাড়ি আসছিলো। ব্রীজটি ভেঙ্গে পড়তেই অটো গাড়িটিও ব্রীজের উপর উল্টে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কৈলাসহর পুর পরিসদের চেয়ারপার্সন চপলা রানী দেবরায়, বিধায়ক বিরজিত সিনহা, ঊনকোটি জেলার জেলাশাসক ডক্টর তমাল মজুমদার, ঊনকোটি জেলার পুলিশ সুপার সুধামবিকা আর, কৈলাসহরের মহকুমা শাসক বিপুল দাস, গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বদরুজ্জামান, স্থানীয় পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার প্রদীপ রঞ্জন দাস, কৈলাসহরের মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার সহ আরও অনেকে।

ঘটনার ব্যাপারে কৈলাসহরের মহকুমা শাসক বিপুল দাস জানান যে, কিনাইরচড় গ্রামের রাস্তাটি পূর্ত দপ্তরের হলেও সাম্প্রতিক কালে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পের মাধ্যমে রাস্তাটির সংস্কারের কাজ শুরু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে আগামী চব্বিশ ঘণ্টার মধ্যেই নতুন করে আবার ব্রীজ বসানো হবে এবং সাধারণ মানুষের যাতায়াতের জন্য ব্যবস্থা করে দেওয়া হবে। তবে পূর্ত দপ্তরের এক আধিকারিক জানান যে, ২০০৮সালে ব্রীজটি বসানোর সময় ব্রীজটির মধ্যবর্তী স্থানে কোনো ধরনের পিলার বসানো হয়নি। পিলার না থাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় গোটা গ্রামে তীব্র উত্তেজনা বিরাজ করছে।

Releated Posts

প্রয়াত প্রাক্তন বিধায়ক তাপস দে, শোক প্রকাশ, তিপরা মথার দলীয় পতাকা অর্ধনমিত রাখার আহ্বান প্রদ্যোতের

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রয়াত হলেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজসেবী তাপস দে। শুক্রবার রাত ১টা…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top