News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সারা রাজ্যে উদ্দীপনার সাথে পালিত হল মোদীজীর ‘মন কি বাত’-এর ১২৫তম পর্ব
Image

সারা রাজ্যে উদ্দীপনার সাথে পালিত হল মোদীজীর ‘মন কি বাত’-এর ১২৫তম পর্ব

আগরতলা, ৩১ আগস্ট : আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১২৫তম পর্ব সারা দেশের সঙ্গে রাজ্যজুড়েও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। রাজধানীর বিভিন্ন স্থান থেকে শুরু করে জেলার বুথ পর্যায় পর্যন্ত এদিন অনুষ্ঠান শ্রবণের বিশেষ আয়োজন করা হয়।

আগরতলার আস্তাবল সংলগ্ন ভেটেরিনারি অফিসে ত্রিপুরা ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশনের উদ্যোগে পশু চিকিৎসকদের সঙ্গে মন্ত্রী সুধাংশু দাস অনুষ্ঠান শ্রবণ করেন। পাশাপাশি তিনি এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে ‘প্রাণিসম্পদ বার্তা’ পত্রিকার আনুষ্ঠানিক প্রকাশ করেন।

অন্যদিকে, বড়জলা মন্ডলের ১১ নম্বর বুথে মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ডল সভাপতি রাজীব সাহাসহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত থেকে ‘মন কি বাত’ শ্রবণ করেন। আবার বামুটিয়া মন্ডলের কালাপানিয়া গ্রামে সাংসদ রাজীব ভট্টাচার্য বুথ কার্যকর্তাদের সঙ্গে মিলিত হয়ে অনুষ্ঠান শোনেন।

চন্ডীপুর বিধানসভার শ্রীরামপুরে চন্দন পাল মহাশয়ের বাসভবনে মন্ত্রী কিশোর বর্মন ও টিংকু রায় দলীয় নেতৃত্ব ও কর্মীদের সঙ্গে উপস্থিত থেকে এই বিশেষ পর্বটি শ্রবণ করেন।

এদিকে, ৮ বড়জলা মন্ডল বুথ নাম্বার ১০ উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজীর ১২৫তম মন কি বাত অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন এলাকার প্রাক্তন বিধায়ক ডাক্তার দিলীপ দাস এবং সকল বিজেপি কার্যকর্তা।

আজকের ‘মন কি বাত’-এ প্রধানমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তা, উদ্ধারকারী বাহিনীর প্রশংসা, জম্মু-কাশ্মীরে খেলাধুলার প্রসার, কৃষিক্ষেত্রে সৌরশক্তির ব্যবহার, উৎসবে স্বদেশী পণ্য ব্যবহারের গুরুত্ব ইত্যাদি বিষয়ে আলোকপাত করেন। পাশাপাশি তিনি ‘প্রতিভা সেতু ‘ প্ল্যাটফর্মের মাধ্যমে যুব সমাজের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনের ঘোষণা দেন।

রাজ্যের নানা প্রান্তে বুথ থেকে জেলা পর্যায়ে ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে এদিন মোদীজীর মন কি বাত-এর ১২৫তম পর্ব এক উৎসবমুখর আবহে পালিত হয়।
____

Releated Posts

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: সীমিত সংখ্যক বিভাগ নিয়ে যাত্রা শুরু করা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আজ রাজ্যের শিক্ষা, গবেষণা…

ByByReshmi Debnath Oct 2, 2026

দূর্গাপূজায় বাড়তি বিদ্যুৎ চাহিদা মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন দূর্গাপূজা উপলক্ষে রাজ্যে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শুক্রবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ…

ByByReshmi Debnath Oct 2, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

গান্ধীজয়ন্তীতে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা নিবেদন রাজ্যপালের

আগরতলা, ২ অক্টোবর: জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তাঁকে শ্রদ্ধা জানানো হয় আগরতলায়।…

ByByReshmi Debnath Oct 2, 2026

এমবিবি বিমানবন্দরে যাত্রী হয়রানি ও উবার অটো পরিষেবায় বাধা দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ২

আগরতলা, ১ অক্টোবর: মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরে যাত্রী হয়রানি এবং অ্যাপ-ভিত্তিক উবের অটো পরিষেবায় বাধা দেওয়ার অভিযোগে…

ByByReshmi Debnath Oct 1, 2026

রাজ্য সরকার ছাত্র যুবাদের মেধা ও উদ্ভাবনী চিন্তাভাবনাকে উন্নয়নমূলক কাজে লাগাতে চাইছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: ভবিষ্যৎ প্রজন্ম হবে আরও বেশি প্রযুক্তি নির্ভর। রাজ্যের ছাত্র যুবাদের মধ্যে মেধার কোন…

ByByReshmi Debnath Oct 1, 2026

পুর নির্বাচনের প্রস্তুতিতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১ অক্টোবর: আসন্ন পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করল…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে গুলিকাণ্ড, গ্রেপ্তার ২

আগরতলা, ১ অক্টোবর: ত্রিপুরা ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে গোমতী জেলার উদয়পুর মহকুমার গামারিয়া বাড়ির ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে তিপরা…

ByByTaniya Chakraborty Oct 1, 2026
Scroll to Top