News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গণেশ পূজা উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সাংসদ রাজীব
Image

গণেশ পূজা উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সাংসদ রাজীব

আগরতলা, ২৭ আগস্ট: ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে সারা রাজ্যের মতো আগরতলার টাউন প্রতাপগড়ে সাড়ম্বরে সিদ্ধিদাতা গণেশ চতুর্থী পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত হয় বিশেষ পূজা ও সমাজকল্যাণমূলক কর্মসূচি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ তথা বিজেপি নেতা রাজীব ভট্টাচার্য্য।

এদিন স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এবং টাউন প্রতাপগড়ের বিজেপি কর্মী ও সমর্থকদের সক্রিয় অংশগ্রহণে বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এদিনের অনুষ্ঠানে গরীব ও দুঃস্থ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। এভাবে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে গণেশ পূজাকে আরও অর্থবহ করে তোলা হয় বলে জানান উদ্যোক্তারা।

সাংসদ রাজীব ভট্টাচার্য্য বলেন, গণেশ চতুর্থীর মূল বার্তা হলো শুভ সূচনা ও অন্তরে পবিত্রতা। এই দিনে যে সমাজসেবামূলক কার্যক্রম আয়োজিত হয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়। গরীব মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত ধর্মের প্রকাশ। এই ধরনের উদ্যোগ আগামীদিনে আরও বড় আকারে হোক, সেটাই চাই।

তিনি আরও বলেন, আজকের দিনে রাজ্যের বিভিন্ন স্থানে গণেশ পূজা উদযাপন হচ্ছে। আমাদের সংস্কৃতির অংশ এই ধরনের ধর্মীয় উৎসবের সঙ্গে সামাজিক দায়বদ্ধতা যুক্ত হয়ে গেলে উৎসব আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।

পুরাণ অনুযায়ী, এই দিনে মহাদেব ও দেবী পার্বতীর পুত্র গণেশের জন্ম হয়েছিল। সেই থেকেই এই দিনটি গণেশ চতুর্থী নামে পরিচিত। হিন্দু ধর্মে গণেশ হলেন ‘বিঘ্নহর্তা’ তথা সকল বাধা দূরকারী এবং ‘সিদ্ধিদাতা’ যিনি সাফল্য দান করেন। সেইজন্য যেকোনো শুভ কাজ শুরুর আগে গণেশ পূজা আবশ্যিক বলে মনে করা হয়। এবছর চতুর্থীর তিথি ২৬ আগস্ট সন্ধ্যায় শুরু হয়ে ২৭ আগস্ট বিকেল ৩টা ৪৪ মিনিট পর্যন্ত ছিল। সেই হিসেব অনুযায়ী আজ অর্থাৎ ২৭ আগস্ট গণেশ চতুর্থী পালন করা হয়েছে।

এদিনের পূজা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্থানীয় বহু মানুষ ও বিজেপির কর্মীরা অংশগ্রহণ করেন। সকলে মিলে প্রার্থনা করেন সকলের মঙ্গল ও সমৃদ্ধির জন্য।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026

জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে ব্যবহৃত হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী রিসা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতিদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত রিসা এবার জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে অতিথি…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top