News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ক্ষমতায় টিকে থাকার জন্য বিজেপি সরকার দেশের নির্বাচন কমিশনকেও কব্জা করতে চাইছে: মানিক সরকার
Image

ক্ষমতায় টিকে থাকার জন্য বিজেপি সরকার দেশের নির্বাচন কমিশনকেও কব্জা করতে চাইছে: মানিক সরকার

সোনামুড়া, ২৫ আগস্ট: সোমবার সোনামুড়া টাউন হলে আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন সিপিআই(এম)-এর বর্ষীয়ান নেতা ও ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। দলের সর্বভারতীয় নেতা সীতারাম ইয়েচুরির জন্মদিন উপলক্ষে আয়োজিত এই সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি অভিযোগ করেন, ক্ষমতায় টিকে থাকার জন্য বিজেপি সরকার দেশের নির্বাচন কমিশনকেও কব্জা করতে চাইছে।

মানিক সরকারের অভিযোগ, বিজেপি বাইরে গণতন্ত্রের মুখোশ পরে থাকলেও ভেতরে ভেতরে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করছে। তিনি বলেন, “পরিস্থিতি টালমাটাল বুঝে বিহারে জোটসঙ্গীর ভরসায় ক্ষমতায় টিকে থাকা মুশকিল ভেবে এবার নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে ভোটের কয়েক মাস আগে আবারও ভোটার তালিকা সংশোধনের চেষ্টা চলছে। অথচ নিয়ম অনুযায়ী গত জানুয়ারিতেই সংশোধিত তালিকা প্রকাশিত হয়েছে।”
তিনি আরও দাবি করেন, এভাবে ক্ষমতায় থাকার মরিয়া চেষ্টায় বিজেপি রাজনৈতিক ক্ষেত্রেই শুধু নয়, বরং অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রেও আক্রমণ শানাচ্ছে। এর বিরুদ্ধে সাধারণ মানুষকে পাশে নিয়ে বামপন্থী নেতা-কর্মীদের আন্দোলনের ময়দানে থাকতে হবে।

সভায় সিপিআই(এম) সোনামুড়া মহকুমা কমিটির উদ্যোগে উপস্থিত ছিলেন মহকুমা সম্পাদক তথা বিধায়ক শ্যামল চক্রবর্তী, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য রতন সাহা, সুরেশ দাস, রাজ্য কমিটির সদস্য জেসমিন সুলতানা প্রমুখ।
সভায় বক্তারা একযোগে জানান, বিজেপির অগণতান্ত্রিক কর্মকাণ্ড এবং জনগণের অধিকার হরণের বিরুদ্ধে আগামী দিনে আরও জোরদার আন্দোলন গড়ে তুলবে বামফ্রন্ট।

Releated Posts

আমার কুন্ডলীতে হার নেই, বাংলায় এসেছি বিজেপির সরকার গড়তেই : সাংসদ বিপ্লব

আগরতলা, ৪ মে : আমার কুন্ডলীতে হার নেই, বাংলায় এসেছি বিজেপির সরকার গড়তেই। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার…

ByByTaniya Chakraborty May 4, 2026

কালবৈশাখীর তাণ্ডবে ভেঙে চুরমার বসতঘর, বিপাকে পরিবার

আগরতলা, ৪ মে: প্রবল কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেল এক দরিদ্র পরিবারের স্বপ্নের বসতঘর। ঘটনাটি ঘটেছে সাব্রুমের হার্বাতলী…

ByByReshmi Debnath May 4, 2026

ধর্মনগরে জয়ী বিজেপি, ভোটারদের ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ মে : ধর্মনগর উপনির্বাচনে বিজেপি প্রার্থী জহর চক্রবর্তীর বিপুল জয়ের পর রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা…

ByByTaniya Chakraborty May 4, 2026

৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ৩ মে : ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ বিলকে কেন্দ্র করে বিজেপির রাজনৈতিক অবস্থান নিয়ে তীব্র সমালোচনা করল…

ByByReshmi Debnath May 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top