News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিরোধীদের কারণেই রাজ্যের উন্নয়নে বেশ কয়েকটি বিল রাজ্যসভায় উত্থাপিত করা যায়নি, অভিযোগ সাংসদ রাজীব ভট্টাচার্যের
Image

বিরোধীদের কারণেই রাজ্যের উন্নয়নে বেশ কয়েকটি বিল রাজ্যসভায় উত্থাপিত করা যায়নি, অভিযোগ সাংসদ রাজীব ভট্টাচার্যের

আগরতলা, ২৫ আগস্ট : বিরোধীদের কারণেই রাজ্যের উন্নয়নে বেশ কয়েকটি বিল রাজ্যসভায় উত্থাপিত করা যায়নি। সোমবার প্রদেশ কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে বিরোধীদের সমালোচনা করে এই কথা বলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য।

২১ জুলাই থেকে ২১ আগস্ট পর্যন্ত গ্রীষ্মকালীন অধিবেশন বসে ছিল রাজ্যসভা ও লোকসভায়। এই অধিবেশনে উত্থাপিত গুরুত্বপূর্ণ কিছু বিল নিয়ে সোমবার বিকেলে প্রদেশ কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে লোকসভা ও রাজ্যসভায় বিরোধীদের কার্যকলাপের তীব্র সমালোচনা করলেন রাজ্যসভার সাংসদ রাজিব ভট্টাচার্য। সাংবাদিক সম্মেলনে উনার সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ কমিটির সম্পাদক এমডিসি নন্দ ভৌমিকা রিয়াং, প্রদেশ মিডিয়া কনভেনার সুনিত সরকার।

সাংবাদিক সম্মেলন থেকে সাংসদ রাজিব ভট্টাচার্য বলেন রাজ্যসভায় শূন্য কালীন সময়ে রাজ্যের জনজাতিদের উৎপাদিত পণ্য বিক্রি জন্য মার্কেট তৈরি এবং রাজ্যের স্বাস্থ্য সহ বেশ কয়েকটি বিল উত্থাপিত করতে চেয়েছিলেন। কিন্তু বিরোধীদের হৈ হট্টগোলের কারণে বিলটি পেশ করা যায়নি। বিরোধীরা রাজ্যের এবং দেশের মানুষের উন্নয়ন বিরোধী। লোকসভায় মোট কাজের ১২০ ঘণ্টার মধ্যে মাত্র ৩৭ ঘন্টা কাজ হয়েছে।আর রাজ্যসভায় হয়েছে মাত্র ৪১ ঘন্টা। তাদের সহযোগিতা ছাড়াই পার্লামেন্টের সামার অধিবেশন সমাপ্ত হয়েছে। তারা শুধু এস আই আর নিয়ে চর্চার দাবি তোলেন। অথচ এস আই আর একটি নির্বাচন কমিশনারের বিষয়। নির্বাচন কমিশন স্বয়ং শাসিত। অথচ তা নিয়েই লোকসভা ও রাজ্যসভার মতো গুরুত্বপূর্ণ সময়গুলো নষ্ট করেছেন। তাছাড়া এদিন অনলাইন গেইম বন্ধের বিল সহ একাধিক বিল নিয়ে চর্চা করেন সাংসদ রাজিব ভট্টাচার্য।

Releated Posts

নাবালিকাকে উদ্ধারে অভিযুক্তের বাড়িতে পুলিশের অভিযান, পুলিশের গাড়ি দেখেই জঙ্গলে পালাল অভিযুক্ত

আগরতলা, ২০ সেপ্টেম্বর: নাবালিকা অপহরণের অভিযোগে মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেপ্তার এবং নাবালিকাকে উদ্ধারের জন্য তেলিয়ামুড়া থানার অন্তর্গত…

ByByReshmi Debnath Sep 20, 2026

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও বেকারদের কর্মসংস্থানের দাবিতে ‘আমরা বাঙালী’র বিক্ষোভ, ৫ দফা দাবি

আগরতলা, ২০ সেপ্টেম্বর: নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধি, বেকারদের কর্মসংস্থান এবং টেট উত্তীর্ণদের নিয়োগ-সহ একাধিক দাবিতে আগরতলায় বিক্ষোভ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 20, 2026

ডুম্বুর জলাশয় থেকে নিখোঁজ স্বাস্থ্যকর্মীর মৃতদেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া

আগরতলা, ২০ সেপ্টেম্বর: অবশেষে ডুম্বুর জলাশয় থেকে নিখোঁজ স্বাস্থ্যকর্মী জীবন চৌধুরীর মৃতদেহ উদ্ধার হয়েছে। বিশ্বকর্মা পূজার রাত থেকে…

ByByReshmi Debnath Sep 20, 2026

মাত্র ৬ দিন আগে কেনা বোলেরো পিকআপের চাকা খুলে নিয়ে গেল চোরের দল, সিধাইয়ে চাঞ্চল্য

আগরতলা, ২০ সেপ্টেম্বর: রাতের অন্ধকারে বাড়ির সামনে রাখা মাত্র ছয় দিন আগে কেনা নতুন বোলেরো পিকআপ গাড়ির চাকা…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top