News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ২০ লক্ষ ৬৩ হাজার ১০০ টাকা নগদ সহ আটক দুই যুবক
Image

২০ লক্ষ ৬৩ হাজার ১০০ টাকা নগদ সহ আটক দুই যুবক

কৈলাসহর, ২২ আগস্ট : কৈলাসহরে বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ চিনিবাগান নাকা পয়েন্টে বিশেষ তল্লাশি চালিয়ে একটি গাড়ি থেকে প্রচুর পরিমাণ নগদ টাকা উদ্ধার হয়েছে। উনকোটি জেলার কৈলাসহরে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ চিনিবাগান নাকা পয়েন্টে বিশেষ তল্লাশিতে একটি কালো রঙের মারুতি সুজুকি এসপ্রেসো গাড়ি (নম্বর টিআর-০৫-ই-০৬৫৪) থেকে উদ্ধার হয় ২০ লক্ষ ৬৩ হাজার ১০০ টাকা। ঘটনাস্থলেই আটক করা হয় দুই যুবককে। তারা হল—সৌরভ সিনহা (২২) ও অর্পণ নন্দী (৩২)। দু’জনেরই বাড়ি দামছড়া এলাকায়।

কৈলাশহর থানার ওসি তাপস মালাকার বলেন, “গোপন সূত্রে খবর পেয়ে নাকা পয়েন্টে তল্লাশি চালানো হয়। গাড়ি থেকে বিপুল অঙ্কের টাকা উদ্ধার হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।” উদ্ধারকৃত অর্থ ডিসিএম রাজিব দত্তের উপস্থিতিতে ইলেকট্রনিক মেশিনে গুনে থানায় জমা রাখা হয়েছে। ঘটনায় গোটা মহকুমাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top