News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ফের শহরের প্রাণকেন্দ্রে ব্যবসায়িক প্রতিষ্ঠানে চোরের হানা, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির দাবি ব্যবসায়ীর
Image

ফের শহরের প্রাণকেন্দ্রে ব্যবসায়িক প্রতিষ্ঠানে চোরের হানা, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির দাবি ব্যবসায়ীর

আগরতলা, ২২ আগস্ট: ফের রাতের অন্ধকারে চুরির ঘটনার শিকার হলেন এক সাধারণ ব্যবসায়ী। রাজধানীর রামনগর ৪ নং রোড এলাকায় অমলেন্দু দত্ত মজুমদারের মালিকানাধীন একটি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকানে চোরের দল হানা দেয়। প্রতিদিনের মতো গতকাল রাতেও দোকান বন্ধ করে বাড়ি যান দোকানদার। কিন্তু আজ সকালে দোকানে এসে তিনি দেখেন, দোকানের বিভিন্ন পণ্যসামগ্রী উধাও এবং কেশবাক্স থেকে নগদ অর্থ চুরি হয়েছে।

দোকান মালিকের দাবি, অন্তত এক লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে এই চুরিতে। শুধু দোকানের মালপত্রই নয়, নগদ টাকাও হাতিয়ে নিয়েছে চোরেরা। দোকানের পাশের একটি নির্মীয়মান দালান থেকে দোকানের ছাদ দিয়ে দোকানে প্রবেশ করেছে চোর।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং আশপাশের লোকজনের কাছ থেকেও তথ্য সংগ্রহ করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাতের বেলা পর্যাপ্ত পুলিশ টহল না থাকার কারণে এ ধরনের ঘটনা বারবার ঘটছে। ব্যবসায়ীরাও আতঙ্কের মধ্যে রয়েছেন। তারা প্রশাসনের কাছে নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন।

Releated Posts

ধলেশ্বরে গাছের ডাল কাটতে গিয়ে পড়ে মৃত্যু শ্রমিকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: রাজধানী আগরতলার ধলেশ্বর ১৬ নম্বর রোড এলাকায় একটি বাড়িতে গাছের ডাল কাটার সময়…

ByByReshmi Debnath Jul 29, 2026

ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, আত্মহত্যার হুঁশিয়ারি অসহায় মায়ের

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৯ জুলাই: ছেলের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ তুলে আত্মহত্যার হুঁশিয়ারি দিলেন এক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যের মানুষকে উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে নিরন্তর কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই:  সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, অভাব-অভিযোগ ও চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনের প্রতি সংবেদনশীল ও দায়িত্বশীল মনোভাব নিয়ে…

ByByReshmi Debnath Jul 29, 2026

নির্যাতিত মহিলাদের পাশে সমস্ত সহায়তা নিয়ে দাঁড়াতে হবে: জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: মহিলাদের সুরক্ষিত রাখার জন্য যে সমস্ত আইনি বিধান রয়েছে সেগুলি যথাযথ প্রয়োগ করার…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top